ব্যবস্হাপক
ব্যবস্হাপক [ byabashāpaka ] বিণ. বি. 1 নিয়ম বিধান বা আইন গঠনকারী, (ব্যবস্হাপক সভা); 2 নিয়ামক, বিধায়ক, পরিচালক, legislative, legislator (অনুষ্ঠানের ব্যবস্হাপক)। [সং. বি + অব + √ স্হা + ণিচ্ + অক]। স্ত্রী. ব্যবস্হাপিকা।
ব্যবস্হা
ব্যবস্হা [ byabashā ] বি. 1 বন্দোবস্ত (বসার ব্যবস্হা); 2 আয়োজন (গানবাজনার ব্যবস্হা); 3 জোগাড় (চাকরির ব্যবস্হা); 5 পদ্ধতি (শাসনব্যবস্হা); 6 শৃঙ্খলা; 7 পৃথক পৃথকভাবে স্হাপন; 8 স্হিতি। [সং. বি + অব + √ স্হা + অ + আ]। ব্যবস্হা দেওয়া ক্রি. বি. 1 ওষুধ পথ্য প্রভৃতি সেবন সম্বন্ধে উপদেশ-পরামর্শ দেওয়া। ব্যবস্হাশাস্ত্র বি. স্মৃতিশাস্ত্র, আইনশাস্ত্র। ব্যবস্হিত বিণ. 1 ব্যবস্হা করা হয়েছে এমন, ব্যবস্হাযুক্ত, স্হিরীকৃত; 2 পৃথক্কৃত; 3 বিশেষভাবে স্হিত, অবস্হিত; 4 নিযুক্ত।
ব্যবসায়
ব্যবসায় [ byabasāẏa ] বি. 1 পেশা, জীবিকা, বৃত্তি (স্বাধীন ব্যবসায়ে নিযুক্ত); 2 কারবার, বাণিজ্য (পাটের ব্যবসায়); 3 অভিপ্রায়, উদ্দেশ্য; 4 উদ্যম, যত্ন। [সং. বি + অব + √ সো + অ]। ব্যবসায়ী (-য়িন্) বিণ. বি. 1 ব্যাবসাদার, যে ব্যাবসা করে, বণিক, সওদাগর; 2 উদ্যমী, উদ্যোগী; 3 (সচ. নিন্দায়) অত্যন্ত হিসাবি ও অর্থলোভী। ব্যবসিত বিণ. 1 উদ্যমযুক্ত; চেষ্টাযুক্ত; 2 চেষ্টিত; 3 স্হিরীকৃত।