বাধ

বাধ [ bādha ] বিণ. 1 ব্যাঘাত, বাধা (অবাধ গতি); 2 উপদ্রব; 3 পীড়া। [সং. √ বাধ্ + অ]।

বাদ্যোদ্যম

বাদ্যোদ্যম বি. 1 নানা বাদ্যযন্ত্রের মিলিত আওয়াজের কোলাহল; 2 বাজনা বাজাবার উদ্যোগ।

বাদ্যযন্ত্র

বাদ্যযন্ত্র বি. যাতে বা যা দিয়ে বাজানো হয়; যা বাজানো হয়।

বাদুড়ঝোলা

বাদুড়ঝোলা বিণ. বাদুড়ের মতো ঝুলন্ত অবস্হাযুক্ত (বাস-ট্রামে বাদুড়ঝোলা হওয়া)।

বাদুড়

বাদুড় [ bāduḍ় ] বি. বড়ো চামচিকের মতো পাখাযুক্ত স্তন্যপায়ী প্রাণীবিশেষ। [দেশি-তু. সং. বাতুলি]। বাদুড়ঝোলা বিণ. বাদুড়ের মতো ঝুলন্ত অবস্হাযুক্ত (বাস-ট্রামে বাদুড়ঝোলা হওয়া)।

বাদিতা

বাদিতা (সত্যবাদিতা, স্পষ্টবাদিতা) বি. বাদী [ bādī ] (-দিন্) বিণ. 1 বক্তা (সত্যবাদী); 2 মতবাদপ্রবর্তক; 3 মতবাদের সমর্থক (বাস্তববাদী, সাম্যবাদী); 4 অভিযোক্তা, ফরিয়াদি (বাদীপক্ষ); 5 প্রতিকূল, যে বাধা দেয়। ☐ বি. সংগীতে রাগরাগিণীর প্রধান স্বর। [সং. √ বদ্ + ইন্]।

বাদিনী

বাদিনী স্ত্রী. বাদী [ bādī ] (-দিন্) বিণ. 1 বক্তা (সত্যবাদী); 2 মতবাদপ্রবর্তক; 3 মতবাদের সমর্থক (বাস্তববাদী, সাম্যবাদী); 4 অভিযোক্তা, ফরিয়াদি (বাদীপক্ষ); 5 প্রতিকূল, যে বাধা দেয়। ☐ বি. সংগীতে রাগরাগিণীর প্রধান স্বর। [সং. √ বদ্ + ইন্]।

বাদী

বাদী [ bādī ] (-দিন্) বিণ. 1 বক্তা (সত্যবাদী); 2 মতবাদপ্রবর্তক; 3 মতবাদের সমর্থক (বাস্তববাদী, সাম্যবাদী); 4 অভিযোক্তা, ফরিয়াদি (বাদীপক্ষ); 5 প্রতিকূল, যে বাধা দেয়। ☐ বি. সংগীতে রাগরাগিণীর প্রধান স্বর। [সং. √ বদ্ + ইন্]। স্ত্রী. বাদিনী। বি. বাদিতা (সত্যবাদিতা, স্পষ্টবাদিতা)।

বাদিত্র

বাদিত্র [ bāditra ] বি. বাদ্যযন্ত্র। [সং. √ বদ্ + ণিচ্ + ইত্র]।