বাধোবাধো

বাধো-বাধো [ bādhō-bādhō ] বিণ. 1 ঝগড়া যুদ্ধ ইত্যাদি শুরুর উপক্রম হয়েছে এমন (যুদ্ধ বাধোবাধো হয়েছে); 2 কুণ্ঠাযুক্ত (কথাটা বলতে বাধোবাধো লাগছে); 3 প্রায় অবরুদ্ধ (বাধোবাধো গলায় বলল)। [বাধা2 ও বাধা3 দ্র]।

বাধিত

বাধিত [ bādhita ] বিণ. 1 বাধাপ্রাপ্ত, ব্যাহত (বাধিত স্রোত); 2 নিবারিত; 3 (বাং.) কৃতার্থ, অনুগৃহীত (পত্র পেয়ে বাধিত হলাম, আপনার কাছে বাধিত থাকব)। [সং. √ বাধ্ + ত]।

বাধানো

বাধানো ক্রি. বি. 1 বদ্ধ করা, আটকানো; 2 ঘটানো (ঝগড়া বাধানো)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।

বাধাপ্রাপ্ত

বাধাপ্রাপ্ত বিণ. ব্যাহত, বাধা পেয়েছে এমন (গতি বাধাপ্রাপ্ত হওয়া)।

বাধাদান

বাধাদান বি. বাধা দেওয়া, বিঘ্ন সৃষ্টি করা (অন্যের কাজে বাধাদান)।

বাধা

বাধা1 [ bādhā1 ] বি. চামড়ার ফিতে দিয়ে বাঁধা একরকম চটিজুতো বা খড়ম (‘নন্দের বাধা’)। [সং. বধ্রী]। বাধা2 [ bādhā2 ] বি. 1 ব্যাঘাত, বিঘ্ন, প্রতিবন্ধ (কাজে বাধা, কথায় বাধা পড়া, বাধা অতিক্রম); 2 নিষেধ (দৈবের বাধা, নিয়তির বাধা); 3 উপদ্রব। [সং. √ বধ্ + অ + আ]। বাধাদান বি. বাধা দেওয়া, বিঘ্ন সৃষ্টি করা (অন্যের কাজে বাধাদান)। বাধানিষেধ বি. বারণ, মানা, নিষেধ। বাধাপ্রাপ্ত বিণ. ব্যাহত, বাধা পেয়েছে এমন (গতি বাধাপ্রাপ্ত হওয়া)। বাধাবন্ধ বি. 1 বাধা, প্রতিবন্ধ; 2 নিষেধ। বাধাবিঘ্ন বি. ব্যাঘাত, বাধা। বাধা3 [ bādhā3 ] ক্রি. বি. 1 জড়িয়ে যাওয়া, আটকানো (কথা বাধে না); 2 অপ্রীতিকর কিছু ঘটা...

বাধক

বাধক [ bādhaka ] বিণ. বাধাজনক, প্রতিবন্ধক, বিঘ্নকর। ☐ বি. গর্ভধারণে বাধাজনক স্ত্রীরোগবিশেষ, রজোদোষ। [সং. √ বধ্ + অক]।