বানানো
বানানো [ bānānō ] ক্রি. বি. 1 গঠন বা প্রস্তুত করা (বাড়িঘর বানানো, পুতুল বানানো); 2 কল্পনা করা, রচনা করা (গল্প বানানো); 3 প্রতিপন্ন করা, রূপান্তরিত করা, পরিণত করা (বোকা বানানো, ভেড়া বানানো); 4 রান্নার উপযুক্ত করে কোটা (সবজি বানানো, মাংস বানানো); 5 রান্না করা (কোর্মা বানানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে (বাপের পয়সায় বানানো ঘর, বানানো গল্প, নিজের হাতে বানানো কোর্মা)। [বানা দ্র]।
বাধ্য
বাধ্য [ bādhya ] বিণ. 1 নিষেধযোগ্য, বারণযোগ্য; 2 (বাং.) অনুগত, বশীভূত, আজ্ঞাবহ (বাধ্য ছেলে); 3 উপায়ান্তর নেই অথবা অন্যথা হওয়ার নয় এমন (প্রতিবাদ করতে বাধ্য হব, সে খেতে বাধ্য, এমন ঘটনা ঘটতে বাধ্য)। [সং. √ বধ্ + য]। বাধ্যতা বি. বশ্যতা, আনুগত্য (অধীনস্হ কর্মচারীদের বাধ্যতা দাবি করা)। বাধ্যতামূলক বিণ. অবশ্যই করতে হবে এমন, অবশ্যকর্তব্য, obligatory. বাধ্যবাধ্যকতা বি. 1 বাঁধাবাঁধি, কড়াকড়ি; 2 পারস্পরিক বশ্যতা বা বাধ্যতা।