ব বানান বানান [ bānāna ] বি. শব্দের বর্ণবিশ্লেষণ বা বর্ণের ক্রমিক বর্ণন বা লিখনপদ্ধতি, শব্দ লেখার সঠিক পদ্ধতি বা নিয়ম। [সং. বর্ণন]।
ব বানরী বানরী স্ত্রী. বানর [ bānara ] বি. লেজবিশিষ্ট বৃক্ষচারী লম্ফনপটু স্তন্যপায়ী পশুবিশেষ, বাঁদর, কপি। [সং. বন + √ রম্ + অ]।
ব বানর বানর [ bānara ] বি. লেজবিশিষ্ট বৃক্ষচারী লম্ফনপটু স্তন্যপায়ী পশুবিশেষ, বাঁদর, কপি। [সং. বন + √ রম্ + অ]। স্ত্রী. বানরী।
ব বানপ্রস্হ বানপ্রস্হ [ bāna-prasha ] বি. হিন্দু ধর্মানুযায়ী তৃতীয় আশ্রম অর্থাত্ প্রৌঢ় বয়সে সংসারধর্ম ত্যাগ করে বনগমনপূর্বক ঈশ্বরচিন্তায় অবশিষ্ট জীবনযাপন। [সং. বনপ্রস্হ +অ]।
ব বানতৈল বানতেল, বানতৈল [ bāna-tēla, bāna-taila ] বি. উদ্বায়ী তেল, essential oil (বি.প.)। [< সং. √ বৈ (শোষণে) + ক্ত + তৈল]।
ব বানতেল বানতেল, বানতৈল [ bāna-tēla, bāna-taila ] বি. উদ্বায়ী তেল, essential oil (বি.প.)। [< সং. √ বৈ (শোষণে) + ক্ত + তৈল]।
ব বেনে বানিয়া, বেনে [ bāniẏā, bēnē ] বি. 1 বণিকজাতি বা ব্যবসায়ী; 2 দোকানি; 3 (মন্দার্থে) প্রবল ব্যবসায়ীবুদ্ধিযুক্ত লোক, লাভ লোকসান সম্পর্কে মাত্রাতিরিক্ত সতর্ক লোক। [সং. বণিজ্]।
ব বানিয়া বানিয়া, বেনে [ bāniẏā, bēnē ] বি. 1 বণিকজাতি বা ব্যবসায়ী; 2 দোকানি; 3 (মন্দার্থে) প্রবল ব্যবসায়ীবুদ্ধিযুক্ত লোক, লাভ লোকসান সম্পর্কে মাত্রাতিরিক্ত সতর্ক লোক। [সং. বণিজ্]।