বাপকা বেটা

বাপকা বেটা, বাপের ব্যাটা বি. পিতার উপযুক্ত পুত্র।

বাপ

বাপ [ bāpa ] বি. 1 বাবা, পিতা; 2 পুত্রস্হানীয় ব্যক্তিকে স্নেহসম্বোধন। [সং. বপ্র]। বাপকা বেটা, বাপের ব্যাটা বি. পিতার উপযুক্ত পুত্র। বাপঠাকুরদা, বাপদাদা বি. পিতৃ পুরুষেরা (বাপঠাকুরদার আমল)। বাপধন বি. পুত্রস্হানীয় ব্যক্তিকে স্নেহসম্বোধনবিশেষ। বাপ বাপ অব্য. ভয় বা বিপদ থেকে মুক্তির আশ্বাসূচক উক্তি (বাপ বাপ বলে পালানো)। বাপ তোলা ক্রি. বি. বাপান্ত করা, বাপের নামে গাল দেওয়া। বাপের জন্মে ক্রি-বিণ. কোনো কালে (এমন কথা বাপের জন্মে শুনিনি)। বাপা বি. (আদরে বা বিদ্রুপে) বাবা। বাপান্ত বি. কারও বাপের নাম করে গালিগালাজ (‘উঠিতে বসিতে করি বাপান্ত’: রবীন্দ্র)। বাপি বি. বাবা বা ছেলেকে প্রিয়সম্বোধন। বাপু বি. অব্য. স্নেহপাত্রকে বা পদমর্যাদায় হীনতর ব্যক্তিকে...

বান্ধুলি

বান্ধুলি [ bāndhuli ] বি. ফুলবিশেষ, বাঁধুলি ফুল। [সং. বন্ধুলি]।

বান্ধবী

বান্ধবী বি. (স্ত্রী.) স্ত্রী-বন্ধু, সখী।

বান্ধব

বান্ধব [ bāndhaba ] বি. 1 স্বজন, আত্মীয়; 2 বন্ধু। [সং. বন্ধু + অ]। বান্ধবী বি. (স্ত্রী.) স্ত্রী-বন্ধু, সখী।

বাঁদি

বান্দি, বাঁদি স্ত্রী. বান্দা [ bāndā ] বি. 1 ক্রীতদাস, ভৃত্য; 2 অনুগত বা অধীন ব্যক্তি (সারা জীবন তোমার বান্দা হয়ে থাকব); 3 (বিদ্রুপে বা কৌতুকে) ব্যক্তি, লোক (আমি তেমন বান্দা নই)। [ফা. বন্দাহ্]।

বান্দি

বান্দি, বাঁদি স্ত্রী. বান্দা [ bāndā ] বি. 1 ক্রীতদাস, ভৃত্য; 2 অনুগত বা অধীন ব্যক্তি (সারা জীবন তোমার বান্দা হয়ে থাকব); 3 (বিদ্রুপে বা কৌতুকে) ব্যক্তি, লোক (আমি তেমন বান্দা নই)। [ফা. বন্দাহ্]।

বান্দা

বান্দা [ bāndā ] বি. 1 ক্রীতদাস, ভৃত্য; 2 অনুগত বা অধীন ব্যক্তি (সারা জীবন তোমার বান্দা হয়ে থাকব); 3 (বিদ্রুপে বা কৌতুকে) ব্যক্তি, লোক (আমি তেমন বান্দা নই)। [ফা. বন্দাহ্]। স্ত্রী. বান্দি, বাঁদি।

বান্ত

বান্ত [ bānta ] বিণ. বমি করে বার করা হয়েছে এমন, উদ্গীর্ণ। [সং. √বম্ + ত]।

বানুরে

বানুরে [ bānurē ] বিণ. বানরসুলভ, বাঁদরের মতো (বানুরে বুদ্ধি, বানুরে চালচলন)। [সং. বানর + বাং. ইয়া > এ]।