ব বাপন বাপন [ bāpana ] বি. (পরের দ্বারা) বপন, বয়ন ও মুণ্ডন। [সং. √ বপ্ + ণিচ্ + অন]। বাপক বিণ. বি. বাপনকারী। বাপিত বিণ. বাপন করা হয়েছে এমন।
ব বাবরি বাবরি [ bābari ] বি. সিংহের কেশরের মতো বড়ো ও কোঁকড়ানো চুল; কাঁধ পর্যন্ত লম্বা কোঁকড়া চুল। [ফা. ববর (=সিংহ) + বাং. ই]। বাবরি-কাটা বিণ. বাবরির মতো কোঁকড়ানো।
ব বাপু বাপু বি. অব্য. স্নেহপাত্রকে বা পদমর্যাদায় হীনতর ব্যক্তিকে সম্বোধন; বিরক্তি ক্রোধ প্রভৃতি সূচক (তুমি বাপু কাজটা ভালো করনি)।