বাবুগিরি

বাবুগিরি, বাবুয়ানি বি. বিলাসিতা, শৌখিন চালচলন।

বাবু

বাবু [ bābu ] বি. 1 হিন্দু ভদ্রলোকের নামের সঙ্গে ব্যবহৃত উপাধি (রামবাবু হরিবাবু); 2 কেরানি (‘হেড় অফিসের বড়বাবু’: সু.রা.); 3 হিন্দু পরিবারের গৃহকর্তা বা অন্য বয়স্ক পুরুষ; 4 মনিব (বাবুর বাড়ির কাজ); 5 বাবা, পিতা; 6 বত্স, বাছা; 7 জমিদার (‘বাবুদের তালপুকুরে’: নজরুল); 8 বেশ্যার মালিক বা পোষক। ☐ বিণ. 1 শৌখিন, বিলাসী (বাবুগিরি); 2 আয়েসি (এই বয়সে এমন বাবু হয়ে কাটালে ভালো হয় না)। [তু. বাং. বাপু < ফা. বাবু]। বাবুগিরি, বাবুয়ানি বি. বিলাসিতা, শৌখিন চালচলন। বাবুজি, বাবুমশাই বি. অবাঙালি কর্তৃক বাঙালিকে অথবা নিম্নপদস্হ ব্যক্তি কর্তৃক উচ্চপদস্হ ব্যক্তিকে সম্বোধন। বাবু হয়ে বসা ক্রি. বি. আসনপিঁড়ি হয়ে অর্থাত্ দুই...

বাবাস্যুট

বাবা-সুট, বাবা-স্যুট [ bābā-suṭa, bābā-syuṭa ] বি. ছোটো ছেলেমেয়ের জামাপ্যাণ্ট; ছোটো ছেলেমেয়ের পরিধেয় একই রঙের জামা ও প্যাণ্ট। [বাং. বাবা + ই. suit]।

বাবাসুট

বাবা-সুট, বাবা-স্যুট [ bābā-suṭa, bābā-syuṭa ] বি. ছোটো ছেলেমেয়ের জামাপ্যাণ্ট; ছোটো ছেলেমেয়ের পরিধেয় একই রঙের জামা ও প্যাণ্ট। [বাং. বাবা + ই. suit]।

বাব্বাঃ

বাবাঃ, বাব্বাঃ অব্য. ভয় বিস্ময় বিরক্তি বিদ্রুপ প্রভৃতি জ্ঞাপক।

বাবাঃ

বাবাঃ, বাব্বাঃ অব্য. ভয় বিস্ময় বিরক্তি বিদ্রুপ প্রভৃতি জ্ঞাপক।

বাবা জীবন

বাবা জীবন বি. পুত্রস্হানীয়কে (বিশেষত জামাতাকে) স্নেহসম্বোধন।

বাবুই

বাবুই [ bābui ] বি. 1 গৃহনির্মাণ দক্ষ ছোটো পাখিবিশেষ; এরা সচ. তাল গাছে ঝুলন্ত বাসা তৈরি করে; 2 শক্ত ও লম্বা তৃণবিশেষ। [দেশি]। বাবুইতুলসী বি. বুনো তুলসীগাছ, বনতুলসী।

বাফতা

বাফতা [ bāphatā ] বি. রেশম ও কার্পাস মিশিয়ে প্রস্তুত দামি ও শৌখিন বস্ত্রবিশেষ। [ফা. বাফ্তা]।

বাপী

বাপী [ bāpī ] বি. বড়ো পুকুর বা দিঘি। [সং. √ বপ্ + ই + ঈ]।