ব্যবহার
ব্যবহার [ byaba-hāra ] বি. 1 আচরণ (বন্ধুর মতো ব্যবহার); 2 আইন (ব্যবহারজীবী); 3 মামলা, মোকদ্দমা; 4 প্রয়োগ (ওষুধ ব্যবহার); 5 কাজে প্রয়োগ (জিনিসটা ব্যবহার করে দেখো); 6 বিষয়কর্ম; 7 (বিরল) বাণিজ্য; 8 (আঞ্চ.) উপহার, লৌকিকতার জন্য প্রদত্ত বস্তু। [সং. বি + অব + √ হৃ + অ]। ব্যবহারজীবী (-বিন্) বি. উকিল, ব্যারিস্টার প্রভৃতি আইনজীবী। ব্যবহারদেশক বি. আটর্নি বা সলিসিটর (স.প.)। ব্যবহারবিধি বি. 1 আইনশাস্ত্র; 2 স্মৃতিশাস্ত্র; 3 কোনো জিনিসের প্রয়োগবিধি। ব্যবহারযোগ্য বিণ. ব্যবহার করা বা কাজে লাগানো যায় এমন, ব্যবহার্য। ব্যবহারশাস্ত্র বি. 1 আইনগ্রন্হ; 2 স্মৃতিগ্রন্হ। ব্যাবহারিক, ব্যবহারিক বিণ. 1 প্রয়োগ বা ব্যবহার সম্বন্ধীয়, কাজে লাগানো যায় এমন, applied;...
ব্যবস্হাপনা
ব্যবস্হাপন, ব্যবস্হাপনা [ byabashāpana, byabashāpanā ] বি. 1 নিয়ম বিধান বা আইন প্রণয়ন; 2 সংস্হাপন; 3 ব্যবস্হা করা, বন্দোবস্ত করা (এই অনুষ্ঠানের ব্যবস্হাপনার দায়িত্ব তাঁর উপর পড়েছে)। [সং. বি + অব + √ স্হা + ণিচ্ + অন, + আ]। ব্যবস্হাপিত বিণ. ব্যবস্হাপনা করা হয়েছে এমন; নির্ণীত।
ব্যবস্হাপন

ব্যবস্হাপিকা
ব্যবস্হাপিকা স্ত্রী. ব্যবস্হাপক [ byabashāpaka ] বিণ. বি. 1 নিয়ম বিধান বা আইন গঠনকারী, (ব্যবস্হাপক সভা); 2 নিয়ামক, বিধায়ক, পরিচালক, legislative, legislator (অনুষ্ঠানের ব্যবস্হাপক)। [সং. বি + অব + √ স্হা + ণিচ্ + অক]।