ব বামাচার বামাচার [ bāmācāra ] বি. তান্ত্রিক আচার বা শক্তিপূজার প্রকারবিশেষ; তন্ত্রোক্ত পঞ্চসাধন বা পঞ্চ ‘ম’-কারযুক্ত সাধনাবিশেষ। [সং. বাম2 + আচার]। বামাচারী (-রিন্) বিণ. বামাচার পালনকারী।
ব বামা বামা [ bāmā ] বি. 1 সুন্দরী নারী (বামাকণ্ঠ); 2 নারী, রমণী। ☐ বিণ. স্ত্রী. 1 বিমুখী, প্রতিকূলা; 2 অপ্রসন্না। [সং. বাম2 + আ]।
ব বাম্য বাম্য [ bāmya ] বিণ. (বৈ. সা.) প্রতিকূল, বিরুদ্ধ (‘তথাপি সর্বদা বাম্য বক্রব্যবহার’: চৈ. চ.)। [সং. বাম2 +য]।