বায়েত

বায়েত [ bāẏēta ] বি. মুসলমান ধর্মে দীক্ষা (শিশুটিকে বায়েত করা হল)। [আ. বাইয়াত্]।

বায়ুসেবন

বায়ুসেবন বি. উন্মুক্ত স্হানের বিশুদ্ধ বায়ু শ্বাসপ্রশ্বাসের সঙ্গে দেহের মধ্যে গ্রহণ।

বায়ুরোগ

বায়ুরোগ বি. 1 কুপিত বায়ুজনিত রোগ; 2 উন্মাদ রোগ।

বায়ুমণ্ডল

বায়ুমণ্ডল বি. পৃথিবীর উপরিস্হ যে-স্হান পর্যন্ত বায়ু আছে; পৃথিবীর উপরিস্হ বায়ু, atmosphere.

বায়ুভুক

বায়ুভুক (-ভুজ্) বিণ. 1 বায়ু ভক্ষণকারী; 2 (ব্যঙ্গে বা কৌতুকে) অনাহারী। ☐ বি. সাপ।