বারণাবত

বারণাবত [ bāraṇā-bata ] বি. বর্তমান উত্তরপ্রদেশের প্রয়াগের নিকটবর্তী মহাভারতোক্ত প্রাচীন নগরবিশেষ। [সং. বারণ + √ বতু + অ]।

বারণীয়

বারণীয় বিণ. নিবারণযোগ্য, নিবার্য।

বারক

বারক বিণ. 1 নিবারক; 2নিষেধকারী; 3 প্রতিবন্ধক।

বারণ

বারণ1 [ bāraṇa1 ] বি. হাতি (‘মত্তবারণতুল্য’)। [সং. √ বৃ + ণিচ্ + অন]। বারণ2 [ bāraṇa2 ] বি. 1 নিষেধ, মানা (এ কাজ করতে বারণ করেছি, কোনো বারণই শুনল না); 2 নিবৃত্তি; নিবারণ। [সং. √ বৃ + ণিচ্ + অন]। বারক বিণ. 1 নিবারক; 2নিষেধকারী; 3 প্রতিবন্ধক। বারণীয় বিণ. নিবারণযোগ্য, নিবার্য।

বারকোশ

বারকোশ [ bāra-kōśa ] বি. কাঠের তৈরি বড়ো থালাবিশেষ, প্রধানত বিবাহাদি অনুষ্ঠানে ব্যবহৃত বা মিষ্টান্ন প্রস্তুতকারকের ব্যবহৃত কাঠের বড়ো থালাবিশেষ। [ফা. বার্কশ্]।

বারবার

বারংবার, বারবার ক্রি-বিণ. পুনঃপুন (‘অলি বারবার ফিরে আসে’: রবীন্দ্র; বারংবার প্রশ্ন করা)।

বারবরদারি

বারবরদারি বি. 1 বারবরদারের কাজ বা বৃত্তি; 2 মোট বা তল্পি বহনের মজুরি বা খরচ। ☐ বিণ. মোটবহন বা তল্পিবহন সংক্রান্ত।

বার

বার1 [ bāra1 ] বি. বাহির এর চলিত রূপ (দুনিয়ার বার, ঘরবার করা, বার হয়ে যাওয়া)। [বাং. বাহির]। বার2 [ bāra2 ] বি. 1 রাজসভা, দরবার (‘বার দিয়া বসিয়াছে বীরসিংহ রায়’: ভা.চ.); 2 দরবারে দর্শনদান (‘বার দিয়া বাঙ্গালার শেষ রাজা বসিয়াছিলেন’: ব. চ.)। [ফা. দরবার]। বার3 [ bāra3 ] বি. ভার, বোঝা। [ফা. বার]। বারবরদার বি. 1 মুটে, কুলি; 2 তল্পিবাহক। বারবরদারি বি. 1 বারবরদারের কাজ বা বৃত্তি; 2 মোট বা তল্পি বহনের মজুরি বা খরচ। ☐ বিণ. মোটবহন বা তল্পিবহন সংক্রান্ত। বার4 [ bāra4 ] বি. 1 উকিলসমাজ; 2 কোনো আদালতের উকিলসমূহ (বার সমিতি)। [ইং. bar]। বার লাইব্রেরি বি....

বায়েন

বায়েন [ bāẏēna ] বি. 1 বাদক; 2 দক্ষ বাদক। [সং. বাদন]।