বারবধূ

বারবধূ, বারবনিতা [ bāra-badhū, bāra-banitā ] বি. বেশ্যা। [সং. বার5 + বধূ, বনিতা]।

বরফট্টাই

বারফট্টাই, বরফট্টাই [ bāra-phaṭṭāi, bara-phaṭṭāi ] বি. 1 বাইরের অর্থাত্ মৌখিক আস্ফালন বা বড়াই; 2 মিথ্যা জাঁক। [তু. সং. বাহাস্ফোট]।

বারফট্টাই

বারফট্টাই, বরফট্টাই [ bāra-phaṭṭāi, bara-phaṭṭāi ] বি. 1 বাইরের অর্থাত্ মৌখিক আস্ফালন বা বড়াই; 2 মিথ্যা জাঁক। [তু. সং. বাহাস্ফোট]।

বারনারী

বারনারী [ bāra-nārī ] বি. বেশ্যা, বারাঙ্গনা। [সং. বার5 (সাধারণ) + নারী]।

বারয়িত্রী

বারয়িত্রী স্ত্রী. বারয়িতা [ bāraẏitā ] (-তৃ) বিণ. বারক, বারণকারী, নিবারণকারী। [সং. √ বৃ + ণিচ্ + তৃ]।

বারয়িতা

বারয়িতা [ bāraẏitā ] (-তৃ) বিণ. বারক, বারণকারী, নিবারণকারী। [সং. √ বৃ + ণিচ্ + তৃ]। স্ত্রী. বারয়িত্রী।

বারদিগর

বারদিগর বি. (আদালতের ভাষায়) অন্যবার, দ্বিতীয়বার, পুনর্বার।

বারব্রত

বারব্রত বি. পুণ্যতিথিতে নানান ব্রতানুষ্ঠান।

বারদরিয়া

বারদরিয়া [ bāra-dariẏā ] বি. বহিঃসমুদ্র, সমুদ্র বা বিশাল নদীর তীর থেকে দূরের অংশ। [বাং. বার1 + দরিয়া]।