বারাণসী

বারাণসী [ bārāṇasī ] বি. হিন্দুতীর্থ কাশীর অন্য নাম। [সং. বরণাসী + অ + ঈ]।

বারাঙ্গনা

বারাঙ্গনা [ bārāṅganā ] বি. বেশ্যা, গণিকা। [সং. বার5 + অঙ্গনা]।

বারা

বারা [ bārā ] ক্রি. (প্রধানত কাব্যে) 1 নিবারণ করা, নিষেধ করা, বাধা দেওয়া (‘বারিতে চাহিনি কভু’); 2 এড়ানো। [সং. √ বৃ + ণিচ্ + বাং. আ]।

বারশিঙ্গা

বারশিঙ্গা [ bāra-śiṅgā ] বি. প্রতিটি শিঙে ছয়টি শাখাযুক্ত হরিণবিশেষ। [বাং. বার6 (বারো) + শিং + আ]।

বারযোষিত

বারযোষিত্ [ bāra-yōṣit ] বি. বেশ্যা, বারাঙ্গনা। [সং. বার5 + যোষিত্ (নারী)]।

বারমুখ্যা

বারমুখ্যা [ bāra-mukhyā ] বি. প্রধানা বেশ্যা; বেশ্যাদের নেত্রী। [সং. বার5 + মুখ্য + আ (স্ত্রী.)]।

বারমুখো

বারমুখো [ bāra-mukhō ] বিণ. 1 বাড়ির বাইরে বাইরে থাকতে ভালোবাসে এমন (বারমুখো ছেলে); 2 বাড়ির বাইরে রাত্রিযাপন করতে আগ্রহী এমন। [বাং. বার1 + মুখ + আ > ও]।

বারবেলা

বারবেলা [ bāra-bēlā ] বি. রবি সোম ইত্যাদি বারের বা দিনের সমার্ধ পরিমিত যে অংশে জ্যোতিষমতে যাত্রা বা শুভকাজ নিষিদ্ধ। [সং. বার৭ + বাং. বেলা]।

বারবিলাসিনী

বারবিলাসিনী [ bāra-bilāsinī ] বি. বেশ্যা, গণিকা। [সং. বার5 + বিলাসিনী]

বারবনিতা

বারবধূ, বারবনিতা [ bāra-badhū, bāra-banitā ] বি. বেশ্যা। [সং. বার5 + বধূ, বনিতা]।