বারেক

বারেক [ bārēka ] ক্রি-বিণ. (প্রধানত কাব্যে) একবার, মাত্র একবার (‘বারেক ফিরিয়া দাঁড়াও)। [সং. বার5 + এক, বাংলামতে সন্ধি]। তু. যতেক, জনেক।

বারিদ

বারিদ, বারিবাহ, বারিবাহক, বারিবাহন বি. মেঘ।

বারীন্দ্র

বারীন্দ্র, বারীশ [ bārīndra, bārīśa ] বি. সমুদ্র। [সং. বারি2 + ইন্দ্র, ঈশ]।

বারিত

বারিত [ bārita ] বিণ. নিবারিত; নিষিদ্ধ। [সং. √ বৃ + ণিচ্ + ত]।

বারিক

বারিক [ bārika ] বি. সৈন্যদলের বাসগৃহ, ব্যারাক। [ইং. barrack]।

বারিবাহন

বারিদ, বারিবাহ, বারিবাহক, বারিবাহন বি. মেঘ।