বারো

বারো, (বর্জি.) বার [ bārō, (barji.) bāra ] বি. বিণ. ১২ সংখ্যা বা সংখ্যক, দ্বাদশ। [হি. বারহ্]। বারোই বি. মাসের দ্বাদশ তারিখ। ☐ বিণ. দ্বাদশ তারিখের (বারোই ফাল্গুন)। বারোদুয়ারি বিণ. বারোটি দরজাযুক্ত। বারোটা বাজা, বারো বাজা ক্রি. বি. (আল. কৌতু.) 1 উচ্ছন্নে যাওয়া; 2 বিকল হওয়া, বিগড়ে যাওয়া। বারোভুঁইয়া, বারোভুঞা — ভুঁইয়া দ্র। বারোভূত বি. (আল.) নানা বা বহু অবাঞ্ছিত লোক (বারোভূতে লুটেপুটে খাচ্ছে)। বারো মাস বি. ক্রি-বিণ. এক বছর; এক বছর ধরে; সর্বদা। বারো মাস ত্রিশ দিন — সর্বদা। বারো মাসে তেরো পার্বণ — বছরের বারো মাসে অনুষ্ঠেয় নানান ধর্মীয় ও সামাজিক উত্সব; সারা বছর জুড়ে পালাপার্বণের আধিক্য। বারোমাস্যা, বারোমাসি...

বারুদ

বারুদ [ bāruda ] বি. কামান-বন্দুকাদি আগ্নেয়ান্ত্রের মধ্যে ভরে গুলি ছুড়বার বিস্ফোরক চূর্ণবিশেষ। [তুর. বারুত]। বারুদখানা বি. যে কক্ষে বারুদ রাখা হয়।

বারুণী

বারুণী বি. (স্ত্রী.) 1 মদবিশেষ; 2 পশ্চিম দিক; 3 শতভিষা নক্ষত্র; 4 উক্ত নক্ষত্রযুক্ত কৃষ্ণা-চতুর্দশী তিথিতে পুণ্যস্নানাদি দ্বারা পালনীয় পর্ববিশেষ; 5 (বাং.) বরুণের পত্নী।

বারুণ

বারুণ [ bāruṇa ] বিণ. বরুণসম্বন্ধীয়। ☐ বি. 1 জল; 2 জলে স্নান, জল দিয়ে স্নান। [সং. বরুণ + অ]। বারুণী বি. (স্ত্রী.) 1 মদবিশেষ; 2 পশ্চিম দিক; 3 শতভিষা নক্ষত্র; 4 উক্ত নক্ষত্রযুক্ত কৃষ্ণা-চতুর্দশী তিথিতে পুণ্যস্নানাদি দ্বারা পালনীয় পর্ববিশেষ; 5 (বাং.) বরুণের পত্নী।

বারুজীবী

বারুজীবী [ bāru-jībī ] (-জীবিন্) বি. বারুই। [সং. বারু (পান) + √ জীব্ + ইন্]।

বারই

বারুই, বারই [ bārui, bāri ] বি. পান চাষকারী হিন্দু জাতিবিশেষ। [তু. সং. বারূজীবী]।

বারুই

বারুই, বারই [ bārui, bāri ] বি. পান চাষকারী হিন্দু জাতিবিশেষ। [তু. সং. বারূজীবী]।

বারীশ

বারীন্দ্র, বারীশ [ bārīndra, bārīśa ] বি. সমুদ্র। [সং. বারি2 + ইন্দ্র, ঈশ]।

বারেন্দ্র

বারেন্দ্র [ bārēndra ] বি. 1 বরেন্দ্রভূমির অধিবাসী। [সং. বরেন্দ্র + অ]। বারেন্দ্রী বি. (স্ত্রী.) বরেন্দ্রভূমি।