ব্যবহর্তব্য

ব্যবহর্তব্য, ব্যবহার্য বিণ. ব্যবহারযোগ্য; ব্যবহার করতে হবে এমন।

ব্যবহারিক

ব্যাবহারিক, ব্যবহারিক বিণ. 1 প্রয়োগ বা ব্যবহার সম্বন্ধীয়, কাজে লাগানো যায় এমন, applied; 2 আইনবিষয়ক; 3 সাংসারিক (ব্যাবহারিক জীবন); 4 (দর্শ.) অবাস্তব অথচ ব্যবহারের ক্ষেত্রে মূল্য আছে এমন (ব্যাবহারিক সত্য)।

ব্যাবহারিক

ব্যাবহারিক, ব্যবহারিক বিণ. 1 প্রয়োগ বা ব্যবহার সম্বন্ধীয়, কাজে লাগানো যায় এমন, applied; 2 আইনবিষয়ক; 3 সাংসারিক (ব্যাবহারিক জীবন); 4 (দর্শ.) অবাস্তব অথচ ব্যবহারের ক্ষেত্রে মূল্য আছে এমন (ব্যাবহারিক সত্য)।

ব্যবহারযোগ্য

ব্যবহারযোগ্য বিণ. ব্যবহার করা বা কাজে লাগানো যায় এমন, ব্যবহার্য।

ব্যবহারবিধি

ব্যবহারবিধি বি. 1 আইনশাস্ত্র; 2 স্মৃতিশাস্ত্র; 3 কোনো জিনিসের প্রয়োগবিধি।

ব্যভিচারিণী

ব্যভিচারিণী স্ত্রী. ব্যভিচারী (-রিন্) বিণ. 1 ব্যভিচারকারী; 2 অন্যথাচারী; 3 (দর্শ.) অব্যাপ্ত; 4 অতিব্যাপ্ত। ☐ বি. (অল.) রসসৃষ্টির ব্যাপারে স্হায়ীভাবে পুষ্টিসাধক অস্হায়ী ভাববিশেষ।

ব্যভিচারী

ব্যভিচারী (-রিন্) বিণ. 1 ব্যভিচারকারী; 2 অন্যথাচারী; 3 (দর্শ.) অব্যাপ্ত; 4 অতিব্যাপ্ত। ☐ বি. (অল.) রসসৃষ্টির ব্যাপারে স্হায়ীভাবে পুষ্টিসাধক অস্হায়ী ভাববিশেষ। স্ত্রী. ব্যভিচারিণী।

ব্যভিচার

ব্যভিচার [ byabhi-cāra ] বি. 1 অন্যায় বা গর্হিত আচরণ; 2 স্ত্রী-পুরুষের অবৈধ যৌনসম্পর্ক; 3 কপট আচার (বিনয়ের ব্যভিচার, সৌজন্যের ব্যভিচার); 4 স্খলন। [সং. বি + অভিচার]। ব্যভিচারী (-রিন্) বিণ. 1 ব্যভিচারকারী; 2 অন্যথাচারী; 3 (দর্শ.) অব্যাপ্ত; 4 অতিব্যাপ্ত। ☐ বি. (অল.) রসসৃষ্টির ব্যাপারে স্হায়ীভাবে পুষ্টিসাধক অস্হায়ী ভাববিশেষ। স্ত্রী. ব্যভিচারিণী।

ব্যবহিত

ব্যবহিত [ byaba-hita ] বিণ. 1 ব্যবধানে অবস্হিত; ফারাক বা তফাত আছে এমন, ব্যবধানবিশিষ্ট; 2 দূরীকৃত, অন্তরিত; 3 আচ্ছাদিত; 4 অন্তর্হিত। [সং. বি + অব + √ ধা + ত]।