বার্তা
বার্তা1 [ bārtā1 ] বি. 1 বৃত্তি; 2 কৃষি-বাণিজ্য পশুপালনাদি বৃত্তি; 3 বৃত্তান্ত। [সং. বৃত্তি (=জীবিকা) + অ + আ]। বার্তা2 [ bārtā2 ] বি. 1 খবর, সংবাদ (‘গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে’: রবীন্দ্র); 2 জনশ্রুতি; 3 বৃত্তান্ত। [সং. বৃত্তি (লোকবৃত্তি) + অ + আ]। বার্তাজীবী (-জীবিন্) বি. বিণ. সংবাদপত্রে সাংবাদিকের কাজ করে জীবিকা নির্বাহ করে এমন। বার্তাবহ বি. দূত, সংবাদবাহক। ☐ বিণ. সংবাদবহনকারী (বার্তাবহ পায়রা)। বার্তাবহন বি. সংবাদ বহন করা।
বারোমাস্যা
বারোমাস্যা, বারোমাসি বি. বত্সরের বারো মাসে এবং সব ঋতুতে মানুষের সুখ দুঃখের কাহিনি বা কাহিনিসংবলিত কবিতা।