বারথ

বার্থ, বারথ [ bārtha, bāratha ] বি. রেলগাড়ি স্টিমার বা জাহাজে যাত্রীদের ঘুমোবার জন্য মেঝে থেকে উঁচুতে তৈরি পাটাতন, বাংক। [ইং. berth]।

বার্থ

বার্থ, বারথ [ bārtha, bāratha ] বি. রেলগাড়ি স্টিমার বা জাহাজে যাত্রীদের ঘুমোবার জন্য মেঝে থেকে উঁচুতে তৈরি পাটাতন, বাংক। [ইং. berth]।

বার্তিক

বার্তিক [ bārtika ] বিণ. বার্তা বা বৃত্তির সঙ্গে সম্বন্ধযুক্ত। ☐ বি. 1 বিস্তৃত ব্যাখ্যা বা টীকা; 2 দূত। [সং. বার্তা + ইক, বৃত্তি + ইক]।

বার্তাকী

বার্তাকু, বার্তাকী [ bārtāku, bārtākī ] বি. বেগুন। [সং. বার্তাক + উ, ইন্]।

বার্লি

বার্লি [ bārli ] বি. 1 যব; 2 যবের গুঁড়ো। [ইং. barley]।

বার্যমাণ

বার্যমাণ বিণ. নিবারণ করা হচ্ছে এমন, নিবারিত হচ্ছে এমন।

বার্য

বার্য1 [ bārya1 ] বিণ. জলসম্বন্ধীয়। [সং. বারি + য]। বার্য2 [ bārya2 ] বিণ. নিবারণযোগ্য, নিবারণীয়। [সং. √ বৃ+ ণিচ্ + য]। বার্যমাণ বিণ. নিবারণ করা হচ্ছে এমন, নিবারিত হচ্ছে এমন।

বার্নিশ

বার্নিশ [ bārniśa ] বি. মসৃণ ও উজ্জ্বল করার জন্য প্রলেপ বা তার প্রয়োগ। [ইং. varnish]।

বার্নার

বার্নার [ bārnāra ] বি. চুল্লি; আগুন-উত্পাদক কল। [ইং. burner]।

বার্তাকু

বার্তাকু, বার্তাকী [ bārtāku, bārtākī ] বি. বেগুন। [সং. বার্তাক + উ, ইন্]।