বালকাণ্ড

বালকাণ্ড বি. রামায়ণে রামচন্দ্রের বাল্যরচিতবিষয়ক অধ্যায়, রামায়ণের আদিকাণ্ড।

বালা

বালা1 [ bālā1 ] বি. 1 বালিকা (মূল অর্থ, ষোলো বত্সরের অনূর্ধ্বা); 2 তরুণী, যুবতী (‘বলি ও আমার গোলাপবালা’: রবীন্দ্র); 3 কন্যা। [সং. বাল + আ]। বালা2 [ bālā2 ] বি. বলয়, কবজিতে পরার গহনাবিশেষ। [সং. বলয়]  

বাল

বাল [ bāla ] বি. 1 বালক; 2 শিশু (বালক্রীড়া, বালভাষিত)। [সং. √ বল্ + অ]। স্ত্রী. বালা। বালকাণ্ড বি. রামায়ণে রামচন্দ্রের বাল্যরচিতবিষয়ক অধ্যায়, রামায়ণের আদিকাণ্ড। বালক্রীড়া বি. শিশুদের খেলা, ছেলেখেলা। বালখিল্য বি. আঙুলের মতো ক্ষুদ্রকায় পৌরাণিক ঋষিবিশেষ সংখ্যায় যাঁরা ছিলেন ষাট হাজার। বালগোপাল বি. বালক শ্রীকৃষ্ণ। বালচর্যা বি. শিশুপালন। বালচাপল্য বি. শিশুসুলভ চপলতা। বালবাচ্চা বি. ছোটো ছেলেমেয়ে, ছেলেপুলে। [হি. বাল < সং. বাল + বাচ্চা]। বালবিধবা বি. বালিকা অবস্হায় বিধবা হয়েছে এমন রমণী। বালবৈধব্য বি. বালিকাবস্হায় বৈধব্যদশা। বালভোগ বি. বালগোপালের প্রাতঃকালীন ভোগ। বালভোগ্য বিণ. শিশুদের উপভোগের যোগ্য। বালশশী (শশিন্) বি. শুক্লপক্ষের দ্বিতীয়ার চাঁদ। বালসুলভ বিণ. বালকের পক্ষে বা শিশুর...

বার্হস্পত্য

বার্হস্পত্য [ bārhaspatya ] বিণ. বৃহস্পতিসম্বন্ধীয়। ☐ বি. 1 বৃহস্পতিপ্রণীত শাস্ত্র; 2 নীতিশাস্ত্র; 3 বৌদ্ধশাস্ত্র; 4 চার্বাক। [সং. বৃহস্পতি + য]।

বার্ষ্ণয়

বার্ষ্ণয় [ bārṣṇaẏa ] বি. 1 (যদুকুলের) বৃষ্ণবংশীয় ক্ষত্রিয়; 2 শ্রীকৃষ্ণ। [সং. বৃষ্ণি + এয়]।

বার্ষিক পরীক্ষা

বার্ষিক পরীক্ষা বি. স্কুল ও কলেজের বত্সরান্তে গৃহীত পরীক্ষা; উচ্চতর শ্রেণিতে উত্তরণের জন্য গৃহীত পরীক্ষা।

বার্ষিকী

বার্ষিকী বি. (স্ত্রী.) বছর-বছর যা অনুষ্ঠিত হয়; বছরের পূজা। ☐ বিণ. (স্ত্রী.) প্রতি বছর অনুষ্ঠিত বা প্রকাশিত হয় এমন (বার্ষিকী পূজা, বার্ষিকী পত্রিকা)। বার্ষিকী স্ত্রী. বার্ষিক2 [ bārṣika2 ] বিণ. বর্ষাকালীন। [সং. বর্ষা + ইক]।  

বার্ষিক

বার্ষিক1 [ bārṣika1 ] বিণ. 1 বাত্সরিক, বত্সরসংক্রান্ত (বার্ষিক আয়); 2 প্রতি বত্সরে অনুষ্ঠেয় বা দেয় (বার্ষিক উত্সব, বার্ষিক চাঁদা)। [সং. বর্ষ + ইক]। বার্ষিক পরীক্ষা বি. স্কুল ও কলেজের বত্সরান্তে গৃহীত পরীক্ষা; উচ্চতর শ্রেণিতে উত্তরণের জন্য গৃহীত পরীক্ষা। বার্ষিকী বি. (স্ত্রী.) বছর-বছর যা অনুষ্ঠিত হয়; বছরের পূজা। ☐ বিণ. (স্ত্রী.) প্রতি বছর অনুষ্ঠিত বা প্রকাশিত হয় এমন (বার্ষিকী পূজা, বার্ষিকী পত্রিকা)। বার্ষিক2 [ bārṣika2 ] বিণ. বর্ষাকালীন। [সং. বর্ষা + ইক]। স্ত্রী. বার্ষিকী।

বার্ধুষিক

বার্ধুষিক [ bārdhuṣika ] বি. সুদখোর, কুসীদজীবী। [সং. বৃদ্ধি (বৃধুষি) + ইক]।

বার্ধক্য

বার্ধক্য [ bārdhakya ] বি. 1 বৃদ্ধাবস্হা, বৃদ্ধ বয়স; 2 জরা। [সং. বার্ধক (বৃদ্ধ + অক) + য]।