বালুকা

বালুকা [ bālukā ] বি. বালি, সিকতা। [সং. √ বল্ + উক + আ]। বালুকাবেলা বি. বালুময় তটভূমি, বালুময় তীর।

বালুচর

বালুচর বি. বালির পলি পড়ে সৃষ্ট যে চর।

বালু

বালু [ bālu ] বি. বালি। [সং. বালুকা]। বালুচর বি. বালির পলি পড়ে সৃষ্ট যে চর।

বালী

বালী (-লিন্) বালি [ bālī (-lin) bāli ] বি. রামায়ণোক্ত কিষ্কিন্ধ্যাপতি কপিরাজ, সুগ্রীবের অগ্রজ, তারার পতি ও অঙ্গদের পিতা। [সং. বাল + ইন্, ই]।

বালিশ

বালিশ [ bāliśa ] বি. (প্রধানত তুলোর তৈরি) শয়নকালে মাথা রাখবার নরম আধারবিশেষ, উপাধান। ☐ বিণ. (আল.) (বিরল) 1 নির্বোধ, মূর্খ; 2 কচি। [ফা. বালিশ্; সং. বালিন্ + √ শী + অ]। কোলবালিশ, পাশবালিশ বি. দুই হাতে বুকের কাছে বা কোলের মধ্যে জ়ড়িয়ে ধরবার বালিশবিশেষ।

বালিঘড়ি

বালিঘড়ি বি. সময় নির্ণয়ের জন্য বালুকাপূর্ণ যন্ত্রবিশেষ।

বালির বাঁধ

বালির বাঁধ (আল.) ক্ষণস্হায়ী বস্তু বা ব্যাপার (‘বড়র পীরিতি বালির বাঁধ’: ভা. চ.)।

বালি

বালি1, (বর্জি.) বালী [ bāli1, (barji.) bālī ] বি. (ব্রজ.) বালিকা, অল্পবয়স্কা রমণী (‘বালী বিলাসিনী’: বিদ্যা.)। [সং. বালিকা]। বালি2 [ bāli2 ] বি. সমুদ্রতীরে সঞ্চিত শিলা প্রস্তরাদির ক্ষয়িত কণা, বালু, বালুকা। [তু. অসম. ওড়ি. বালি]। বালির বাঁধ (আল.) ক্ষণস্হায়ী বস্তু বা ব্যাপার (‘বড়র পীরিতি বালির বাঁধ’: ভা. চ.)। বালিঘড়ি বি. সময় নির্ণয়ের জন্য বালুকাপূর্ণ যন্ত্রবিশেষ।

বালার্ক

বালার্ক [ bālārka ] বি. প্রভাতের নদীর সূর্য, বালসূর্য। [সং. বাল + অর্ক]।