বাল্যশিক্ষা

বাল্যশিক্ষা বি. প্রাথমিক শিক্ষা, শিশুবয়সের প্রথম শিক্ষা।

বাল্যবিধবা

বাল্যবিধবা বি. বালিকা বয়সেই যে রমণী বিধবা হয়েছে।

বাল্যসখা

বাল্যবন্ধু, বাল্যসখা, সুহৃত্ বি. বাল্যকাল থেকে যার সঙ্গে বন্ধুত্ব অক্ষুণ্ণ রয়েছে।

বালিয়াড়ি

বালিয়াড়ি [ bāli-ẏāḍ়i ] বি. সমুদ্র বা নদনদীর বালিপূর্ণ উঁচু তীরভূমি। [তু. বালি + আড়া (ভাঙা)]।

বাল্মীকি

বাল্মীকি [ bālmīki ] বি. রামায়ণরচয়িতা আদিকবি। [সং. বল্মীক + ই]।

বালেন্দু

বালেন্দু [ bālēndu ] বি. শুক্লা প্রতিপদের চাঁদ। [সং. বাল + ইন্দু]।

বালুশাই

বালুসাই, বালুশাই [ bālu-sāi, bālu-śāi ] বি. ময়দার তৈরি এবং ঘিয়ে ভাজা মিঠাইবিশেষ। [হি. বালুসাহী]।

বালুসাই

বালুসাই, বালুশাই [ bālu-sāi, bālu-śāi ] বি. ময়দার তৈরি এবং ঘিয়ে ভাজা মিঠাইবিশেষ। [হি. বালুসাহী]।

বালুচরি

বালুচরি [ bālu-cari ] বি. বিণ. সূক্ষ্ম কারুকার্যখচিত জমকালো সিল্কের শাড়িবিশেষ। [বাং. বালুচর + ই]।