বাস
বাস1 [ bāsa1 ] বি. বস্ত্র, কাপড়, আচ্ছাদন (পীতবাস, গাত্রবাস, মলিন বাস)। [সং. বাসস্]। বাস2 [ bāsa2 ] বি. 1 আবাস, বাসস্হান (আদিবাস); 2 অবস্হান (বিদেশবাস)। [সং. √ বস্ + অ]। বাসভবন বি. বাড়ি, বাস করার গৃহ। বাসভূমি বি. স্বদেশ। বাসযোগ্য বিণ. থাকবার উপযুক্ত (‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি’: সুকান্ত)। বাস3 [ bāsa3 ] বি. সুগন্ধ, সৌরভ (ফুলের বাস)। [সং. √বাস্ + অ]। বাস4 [ bāsa4 ] বি. বৃহত্ আকারের যাত্রীবাহী মোটরগাড়িবিশেষ। [ইং. bus > omnibus]। বাস5, ব্যস [ bāsa5, byasa ] অব্য. 1 যথেষ্ট হয়েছে, আর না (বাস বাস, আর দিয়ো না); 2 নিঃশেষিত, ফুরিয়েছে, এই...