বাসরজাগানি

বাসরজাগানি বি. বাসরে রাত্রি জাগরণের বাবদ বরপক্ষের কাছ থেকে কন্যাপক্ষের প্রাপ্য অর্থাদি।

বাসরঘর

বাসরঘর বি. বরকন্যার বিবাহরজনী যাপনের কক্ষ।

বাসর

বাসর1 [ bāsara1 ] বি. 1 বরকন্যার বিবাহরজনী যাপন (বাসর জাগা); 2 বরকন্যার বিবাহরজনী যাপনের কক্ষ। [সং. বাসগৃহ]। বাসরঘর বি. বরকন্যার বিবাহরজনী যাপনের কক্ষ। বাসরজাগানি বি. বাসরে রাত্রি জাগরণের বাবদ বরপক্ষের কাছ থেকে কন্যাপক্ষের প্রাপ্য অর্থাদি। বাসর2 [ bāsara2 ] বি. 1 দিবস, দিন (জন্মবাসর); 2 বার (রবিবাসর)। [সং. √ বস্ + ণিচ্ + অর]। বাসরীয় বিণ. দিবসের, বাসরসম্বন্ধীয় (রবিবাসরীয়)।

বাসমতী

বাসমতী [ bāsa-matī ] বি. সুগন্ধযুক্ত চালবিশেষ। [সং. বাস3 +মতী]।

বাসবী

বাসবী বি. শচীদেবী, ইন্দ্রপত্নী।

বাসব

বাসব [ bāsaba ] বি. দেবরাজ ইন্দ্র। [সং. বসু + অ]। বাসবী বি. শচীদেবী, ইন্দ্রপত্নী।

বাসন্তী

বাসন্তী [ bāsantī ] বি. 1 দুর্গা; 2 বসন্তকাল (‘বাসন্তী, হে ভুবনমোহিনী’: রবীন্দ্র)। ☐ বিণ. 1 বসন্তসম্বন্ধীয়; 2 (বাং.) ফিকে কমলা বর্ণযুক্ত, বসন্তী (‘বাসন্তী-বাসপরা’: রবীন্দ্র)। [সং. বাসন্ত + ঈ]। বাসন্তী পূজা বি. বসন্তকালে অনুষ্ঠিত দুর্গাপূজা।

বাসন্তিক

বাসন্ত, বাসন্তিক [ bāsanta, bāsantika ] বিণ. 1 বসন্তকালীন (বাসন্তানিল); 2 বসন্তকালসম্বন্ধীয়। [সং. বসন্ত + অ, ইক]।