বাসা
বাসা1 [ bāsā1 ] বি. বাসক গাছ (বাসারিষ্ট)। [সং. √ বাস্+ অ + আ]। বাসা2 [ bāsā2 ] ক্রি. 1 মনে করা (তাহারে বেসেছি ভালো, ‘নিমিখে শতেক যুগ হারাই হেন বাসি’: বৈ. প.); 2 বোধ করা, অনুভব করা (লাজ বাসি মনে, এখন কেমন বাসছ?); 3ভালোবাসা (‘তুমি অবসর মতো বাসিয়ো’: রবীন্দ্র)। [সং. √ বস্ + বাং. + আ]। বাসা3 [ bāsā3 ] বি. 1 বাসস্হান (বাসায় ফেরা); 2 কুলায়, নীড়, কীটপতঙ্গাদির বাসস্হান (পাখির বাসা, পিঁপড়ের বাসা); 3 অস্হায়ী বাসস্হান (মেসের বাসা, বাসাটা উঠিয়ে দিয়েছি); 4 ভাড়াটে বাড়ি (বাসা ভাড়া করা)। [সং. বাস + বাং. আ-তু. প্রাকৃ. বাসা]। বাসাবাড়ি বি. বাসের জন্য...