ব বাহবা বাহবা [ bāhabā ] বি. উচ্ছ্বসিত প্রশংসা, প্রবল সমর্থন (সবাই তাকে বাহবা দিল)। ☐ অব্য. প্রশংসা বা সমর্থন জ্ঞাপক উক্তি, বলিহারি (‘বাহবা বাহবা বেশ’: দ্বি. রা.)। [ফা. বাহ্ বাহ্]।
ব বাহন বাহন [ bāhana ] বি. 1 যার দ্বারা বহন করা হয়; 2 যাতে চড়ে যাওয়া যায় (যানবাহন, ইঁদুর গণেশের বাহন); 3 মাধ্যম (মাতৃভাষাই শিক্ষার উপযুক্ত বাহন); 4 (বিদ্রুপে) অনুচর (তোমার বাহনটি আজ আসেনি যে?)। [সং. √ বহ্ + ণিচ্ + অন]।
ব বাহিকা বাহিকা বিণ. স্ত্রী. বাহক [ bāhaka ] বিণ. বহনকারী। ☐ বি. সারথি। [সং. √ বহ্ + অক, অথবা √ বাহি + অক]।
ব বাহক বাহক [ bāhaka ] বিণ. বহনকারী। ☐ বি. সারথি। [সং. √ বহ্ + অক, অথবা √ বাহি + অক]। বিণ. স্ত্রী. বাহিকা।