বাহিক

বাহিক [ bāhika ] বি. 1 ভারবাহক; 2 ঢাক; 3 গোরুর গাড়ি। [সং. বাহ + ইক]।

বাহার

বাহার [ bāhāra ] বি. 1 শোভা, সৌন্দর্য, মনোহারিতা (শাড়ির বাহার, পোশাকের বাহার); 2 সংগীতের রাগিণীবিশেষ। [ফা. বহার্]। বাহারি বিণ. 1 সুন্দর, শোভাময়, মনোহর (বাহারি শাড়ি); 2 জমকালো, চটকদার (বাহারি রং)। বাহারে বিণ. সুন্দর; জমকালো।

বাহান্ন

বাহান্ন [ bāhānna ] বি. বিণ. ৫২ সংখ্যা বা সংখ্যক। [হি. বাওন < প্রাকৃ. বাবণ]। যাঁহা বাহান্ন তাঁহা তিপ্পান্ন (আল.) বিশেষ কোনো তফাত নেই; এতটাই যদি করা হয় তবে আর অল্প একটু করতে দোষ কী-এই ভাব।

বাহাদুরি কাঠ

বাহাদুরি কাঠ [ bāhāduri kāṭha ] বি. শাল বেগুন প্রভৃতি গাছের বড়ো গুঁড়ি। [দেশি]।

বাহাদুরি

বাহাদুরি বি. 1 বীরত্ব, পৌরুষ (খুব বাহাদুরি দেখিয়েছ); 2 কর্মদক্ষতা; 3 কৃতিত্বের গৌরব (এর জন্য তুমি কোনো বাহাদুরি পেতে পার না)।

বাহাদুর

বাহাদুর [ bāhādura ] বিণ. 1 কৃতী, অসাধ্যসাধনকারী, অতি কঠিন কাজ করতে পেরেছে এমন; 2 কর্মকুশল; 3 বীর। ☐ বি. সরকারি খেতাবিবিশেষ (নবাববাহাদুর, রাজাবাহাদুর)। [ফা. বহাদুর]। বাহাদুরি বি. 1 বীরত্ব, পৌরুষ (খুব বাহাদুরি দেখিয়েছ); 2 কর্মদক্ষতা; 3 কৃতিত্বের গৌরব (এর জন্য তুমি কোনো বাহাদুরি পেতে পার না)।

বাহাত্তুরে

বাহাত্তুরে বিণ. 1 বাহাত্তর বত্সর বয়স্ক; 2 বলবুদ্ধিহীন অকর্মণ্য বৃদ্ধ; 3 ভীমরতিগ্রস্ত (বাহাত্তুরে বুড়ো)।

বাহাত্তর

বাহাত্তর [ bāhāttara ] বি. বিণ. ৭২ সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. বাহত্তর]। বাহাত্তুরে বিণ. 1 বাহাত্তর বত্সর বয়স্ক; 2 বলবুদ্ধিহীন অকর্মণ্য বৃদ্ধ; 3 ভীমরতিগ্রস্ত (বাহাত্তুরে বুড়ো)।

বাওয়া

বাহা2, বাওয়া [ bāhā2, bāōẏā ] ক্রি. বি. 1 চালানো (নৌকা বাওয়া, ‘কোনদিকে যে বাইব তরী’: রবীন্দ্র); 2 অতিক্রম করা (‘ভাবিতে ভাবিতে ফুটপাত বাহিয়া চলিল’: বিভূতি; গাল বেয়ে অশ্রু পড়ে, গাছ বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে উপরে যাওয়া)। [সং. √ বহ্ + ণিচ্ + বাং. আ]।