বাহুবন্ধ

বাহুবন্ধ বি. বাহুতে পরিধেয় গহনাবিশেষ, বাজুবন্ধ।

বরজ

বরজ2 [ baraja2 ] বি. পান গাছের আচ্ছাদনবিশিষ্ট খেত, পানের খেত। [আ. বুর্জ্]।

বর্তিনী

বর্তিনী স্ত্রী.  বর্তী1 [ bartī1 ] (-র্তিন্) বিণ. স্হিতিশীল, বিদ্যমান (নিকটবর্তী)। [সং. √ বৃত্ + ইন্]।  

বর্তী

বর্তী1 [ bartī1 ] (-র্তিন্) বিণ. স্হিতিশীল, বিদ্যমান (নিকটবর্তী)। [সং. √ বৃত্ + ইন্]। স্ত্রী.  বর্তিনী।

বাহিরানো

বাহিরানো ক্রি. বি. (পদ্যে) বহির্গত হওয়া, বাইরে যাওয়া (‘তবু এনু বাহিরিয়া’: স. দ.)। ☐ বিণ. উক্ত অর্থে।

বাহিরা

বাহিরা [ bāhirā ] ক্রি. (পদ্যে) বাহিরানো, বাইরে বেরোনো (বাহিরিল)। [বাং.বাহির + আ]। বাহিরানো ক্রি. বি. (পদ্যে) বহির্গত হওয়া, বাইরে যাওয়া (‘তবু এনু বাহিরিয়া’: স. দ.)। ☐ বিণ. উক্ত অর্থে।

বাহিরে

বাহিরে বি. (সাধু.) 1 (অধি-৭মী) বহির্ভাগে (বাহিরে গিয়াছে); 2 অন্য স্হানে (ঘরে-বাহিরে)। ☐ অব্য. অতিরিক্ত (ইহার বাহিরে কিছুই জানি না)।

বাহির

বাহির [ bāhira ] বি. 1 ঘরের বাইরের জীবন ও জগত্ (বাহিরের আলো, বাহিরের জীবন); 2 বাইরের দিক, বহির্দেশ (বাড়ির বাহিরটাই দেখেছি)। ☐ বিণ. 1 বহির্গত, নিষ্ক্রান্ত (ঘর থেকে বাহির হওয়া); 2 উদ্গত (চারা বাহির হওয়া, অঙ্কুর বাহির হওয়া); 3 নিষ্কাশিত (খাপ থেকে তলোয়ার বাহির হল, নর্দমা দিয়ে জল বাহির হওয়া); 4 নিঃসৃত, ক্ষরিত (ক্ষতস্হান থেকে রক্ত বাহির হওয়া); 5 প্রকাশিত (বইটি শীঘ্রই বাহির হবে); 6 বিজ্ঞাপিত (পরীক্ষার ফল বাহির হওয়া); 7 প্রদর্শিত, আবিষ্কৃত (খুঁত বাহির করা); 8 বহিষ্কৃত (ঘর হইতে বাহির করিয়া দেওয়া হইল); 9 আয়ত্তের বহির্ভূত, অতীত (শাসনের বাহির); 10 বহির্দেশস্হ (বাহির বাড়ি, বাহির মহল)। [সং. বহিস্-তু. সাঁও....

বাহিনী

বাহিনী1 [ bāhinī1 ] দ্র বাহী2। বাহিনী2 [ bāhinī2 ] বি. 1 সেনাদল; 2 দল; 3 ৮১ হস্তী ৮১ রথ ২৪৩ অশ্ব এবং ৪৫ পদাতিক সংবলিত সেনাদল। [সং. বাহ (হস্তী অশ্ব ইত্যাদি) + ইন্ + ঈ]। বাহিনী3 [ bāhinī3 ] বি. নদী। [সং. √ বহ্ + ইন্ + ঈ]।

বাহিত

বাহিত [ bāhita ] বিণ. 1 বহন করা বা চালনা করা হয়েছে এমন (বায়ুবাহিত, অশ্ববাহিত শকট); 2 প্রবাহিত। [সং. √ বহ্ + ণিচ্ + ত]।