বাহ্য
বাহ্য1 [ bāhya1 ] বিণ. বহনীয়, বহন করা যায় বা বহন করা উচিত এমন, বহনের উপযোগী (নৌবাহ্য নদী)। [সং. √ বহ্ + য]। বাহ্য2 [ bāhya2 ] বিণ. 1 বহিস্হ, বাইরের (বাহ্য সৌন্দর্য, বাহ্য জগত্); 2 অযথার্থ বা অপ্রধান (‘এহ বাহ্য আগে কর আর’)। [সং. বহিস্ + য]। বাহ্যকৃত্য, বাহ্যক্রিয়া বি. (বাড়ির বাইরে গিয়ে করা হত বলে) মলত্যাগ। বাহ্যজগত্ বি. জড়জগত্। বাহ্যজ্ঞান বি. বহির্বিষয়ের জ্ঞান; ইন্দ্রিয়ের সাহায্যে লব্ধ জ্ঞান; চেতনা। বাহ্যজ্ঞানহীন বিণ. অচেতন, অজ্ঞান। বাহ্যদৃষ্টি বি. চর্মচক্ষুর দ্বারা দর্শন, আপাতদৃষ্টি। বাহ্যিক (বাং. কিন্তু প্রচলিত) বিণ. 1 আপাতদৃষ্ট; 2 বাইরের।
বাহ্বাস্ফোট
বাহ্বাস্ফোট [ bāhbāsphōṭa ] বি. বাহুতে চাপড় দিয়ে আস্ফালন, মালসাট। [সং. বাহু + আস্ফোট]।