ব বি বি [ bi ] বৈপরীত্য (বিপক্ষ); অভাব, বিহীনতা (বিগুণ, বিকল), মন্দত্ব (বিপথ), বিকার (বিবর্ণ), বিশেষ (বিখ্যাত) প্রভৃতি ভাবসূচক উপসর্গবিশেষ। [সং.]।
ব বাহ্লীক বাহ্লিক, বাহ্লীক [ bāhlika, bāhlīka ] বি. 1 আফগানিস্তানের সন্নিহিত আধুনিক বালখ দেশের প্রাচীন নাম; 2 উক্ত দেশের ঘোড়া; 3 কুঙ্কুম; 4 হিং। [সং. √ বল্হ্ + ইক, ঈক]।
ব বাহ্লিক বাহ্লিক, বাহ্লীক [ bāhlika, bāhlīka ] বি. 1 আফগানিস্তানের সন্নিহিত আধুনিক বালখ দেশের প্রাচীন নাম; 2 উক্ত দেশের ঘোড়া; 3 কুঙ্কুম; 4 হিং। [সং. √ বল্হ্ + ইক, ঈক]।
ব বাহ্যেন্দ্রিয় বাহ্যেন্দ্রিয় [ bāhyēndriẏa ] বি. চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক এই পঞ্চ ইন্দ্রিয়। [সং. বাহ্য + ইন্দ্রিয়]।
ব বাহ্যে বাহ্যে [ bāhyē ] বি. 1 মল, বিষ্ঠা; 2 মলত্যাগ (বাহ্যে করা); 3 মলত্যাগের বেগ। [দেশি-তু. বাহ্যকৃত্য]।