বি এসসি

বি এসসি [ bi ēsasi ] বি. বিজ্ঞানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি। [ইং. B. Sc.]।

বি এল

বি এল [ bi ēla ] বি. আইনবিভাগে বিশ্ববিদ্যালয়ের পূর্বপ্রচলিত স্নাতক ডিগ্রি। [ইং. B.L.]।

বি এড

বি এড [ bi ēḍa ] বি. শিক্ষণে অর্থাত্ স্কুলে শিক্ষাদান বিষয়ে ডিগ্রি। [ইং. B.Ed.]।

বি এ

বি এ [ bi ē ] বি. কলাবিভাগে বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা ব্যাচেলার ডিগ্রি। [ইং. B.A.]।

বেঁধা

বিঁধা, বেঁধা [ bin̐dhā, bēn̐dhā ] ক্রি. বি. 1 বিদ্ধ হওয়া, ফোটা (কাঁটা বেঁধে পায়); 2 ছিদ্র করা (কান বেঁধা হবে); 3 বেঁধানো। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ বিধ্ + বাং. আ]। বিঁধানো, বেঁধানো ক্রি. বি. 1 বিদ্ধ করা বা করানো, ফুটিয়ে দেওয়া বা দেওয়ানো; 2 ছিদ্র করা বা করানো। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।

বিঁধনো

বিঁধনো ক্রি. বি. ফুটো করা; ফুটিয়ে দেওয়া।

বিঁড়ে

বিঁড়া, (কথ্য) বিঁড়ে [ bin̐ḍ়ā, (kathya) bin̐ḍ়ē ] বি. বিড়া -র রূপভেদ।

বিংশতিতমী

বিংশতিতমী স্ত্রী. বিংশতিতম বিণ. কুড়ি সংখ্যার পূরক।

বিংশতিতম

বিংশতিতম বিণ. কুড়ি সংখ্যার পূরক। স্ত্রী. বিংশতিতমী।

বাউলি

বাউলি [ bāuli ] বি. খোসা-ছাড়ানো মাসকলাই। [সং. বিদলিত]।