ব বিকটতা বিকটতা বি. বিকট [ bikaṭa ] বিণ. 1 অদ্ভুত ও ভয়ংকর (বিকট আওয়াজ); 2 বিশাল বা বিরাট ও ভয়ংকর (বিকট চেহারা, বিকট দাঁত); 3 উত্কট, কদর্য (বিকট ভঙ্গি)। [সং. বি. + √ কট্ + অ]।
ব বিকট বিকট [ bikaṭa ] বিণ. 1 অদ্ভুত ও ভয়ংকর (বিকট আওয়াজ); 2 বিশাল বা বিরাট ও ভয়ংকর (বিকট চেহারা, বিকট দাঁত); 3 উত্কট, কদর্য (বিকট ভঙ্গি)। [সং. বি. + √ কট্ + অ]। বি.বিকটতা। বিকটাকার বিণ. বিকট মূর্তি বা আকারবিশিষ্ট। ☐ বি. বিকট মূর্তি।
ব বিকচ্ছ বিকচ্ছ [ bikaccha ] বিণ. 1 কচ্ছহীন, কাছা নেই এমন; 2 কাছা খুলে পড়েছে এমন, মুক্তকচ্ছ। [সং. বি + কচ্ছ]।
ব বিকচ বিকচ1 [ bikaca1 ] বিণ. বিকশিত (‘বিকচ কমলাসনে’: রবীন্দ্র, ‘করুণা-কিরণে বিকচ নয়ান’: রবীন্দ্র)। [সং. বি + √ কচ্ + অ]। বিকচ2 [ bikaca2 ] বিণ. কেশহীন। [সং. বি + কচ]।
ব বেঁধানো বিঁধানো, বেঁধানো ক্রি. বি. 1 বিদ্ধ করা বা করানো, ফুটিয়ে দেওয়া বা দেওয়ানো; 2 ছিদ্র করা বা করানো। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।
ব বিঁধানো বিঁধানো, বেঁধানো ক্রি. বি. 1 বিদ্ধ করা বা করানো, ফুটিয়ে দেওয়া বা দেওয়ানো; 2 ছিদ্র করা বা করানো। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।