বৈকল্য
বৈকল্য [ baikalya ] বি. 1 স্বাভাবিক কাজ করতে অক্ষমতা (ইন্দ্রিয় বৈকল্য); 2 অঙ্গহীনতা; 3 বিকৃতি, বিহ্বলতা (চিত্তবৈকল্য)। [সং. বিকল + য]। বিকলতা, বৈকল্য বি. বিকল [ bikala ] বিণ. 1 বিকৃতিগ্রস্ত, কোনো এক বা একাধিক অংশ নেই এমন (বিকলাঙ্গ); 2 অক্ষম, অসমর্থ (শরীর বিকল হওয়া); 3 অচল (বিকল ঘড়ি, বিকল যন্ত্র); 4 অস্হির, বিহ্বল (বিস্ময়বিকল প্রাণ)। [সং. বি + কলা (অংশ)]।
বিকল
বিকল [ bikala ] বিণ. 1 বিকৃতিগ্রস্ত, কোনো এক বা একাধিক অংশ নেই এমন (বিকলাঙ্গ); 2 অক্ষম, অসমর্থ (শরীর বিকল হওয়া); 3 অচল (বিকল ঘড়ি, বিকল যন্ত্র); 4 অস্হির, বিহ্বল (বিস্ময়বিকল প্রাণ)। [সং. বি + কলা (অংশ)]। বি. বিকলতা, বৈকল্য। বিকলাঙ্গ, বিকলেন্দ্রিয় বিণ. অঙ্গহীন বা প্রতিবন্ধ, বিকৃতাঙ্গ, অন্ধ বধির বা খঞ্জের মতো দেহের কোনো অঙ্গ নেই বা অঙ্গে ত্রুটি আছে এমন।