বিকারী

বিকারী (-রিন্) বিণ. 1 বিকারযুক্ত; 2 পরিবর্তনশীল।

বিকারহীন

বিকারহীন বিণ. 1 বিকৃতি নেই এমন; 2 (বাং.) নির্লিপ্ত, নির্বিকার, সমস্তরকম মানসিক চাঞ্চল্য বা উত্তেজনা থেকে মুক্ত।

বিকারগ্রস্ত

বিকারগ্রস্ত বিণ. 1 বিকার হয়েছে এমন, বিকৃত; 2 প্রলাপ বকছে এমন।

বিকার

বিকার1 [ bikāra1 ] বি. 1 স্বাভাবিক অবস্হার অন্যথা, বিকৃতি বা বৈগুণ্য, অস্বাভাবিক রূপান্তর বা ভাব (মনোবিকার, চিত্তবিকার); 2 অস্বাস্হ্য, রোগ; 3 ব্যাধির ঘোরে উচ্চারিত প্রলাপ ও মস্তিষ্কবিকৃতি (জ্বরবিকার); 4 বিকৃতি, মন্দ হওয়া, পচ ধরা (আদর্শের বিকার, ধর্মের বিকার); 5 বিকৃতির জন্য অবস্হান্তর (দুধের বিকার দই); 6 পরিবর্তনের ফলে উত্পন্ন বস্তু। [সং. বি + √ কৃ অ]। বিকারগ্রস্ত বিণ. 1 বিকার হয়েছে এমন, বিকৃত; 2 প্রলাপ বকছে এমন। বিকারহীন বিণ. 1 বিকৃতি নেই এমন; 2 (বাং.) নির্লিপ্ত, নির্বিকার, সমস্তরকম মানসিক চাঞ্চল্য বা উত্তেজনা থেকে মুক্ত। বিকারী (-রিন্) বিণ. 1 বিকারযুক্ত; 2 পরিবর্তনশীল। বিকার্য বিণ. 1 বিকারযোগ্য; 2 পরিবর্তনীয়। বিকার2 [...

বিকানো

বিকানো ক্রি. বি. 1 বিক্রীত হওয়া, বিক্রয় হয়ে যাওয়া (পচা মাল সহজে বিকায় না); 2 (আল.) বিলিয়ে দেওয়া (ধর্মবোধ বিকিয়ে দেওয়া); 3 গৃহীত বা আদৃত হওয়া (কেবল নামেই বিকাবে না)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

বিকা

বিকা [ bikā ] ক্রি. বিকানো। [সং. বি + √ ক্রী + বাং. আ]। বিকানো ক্রি. বি. 1 বিক্রীত হওয়া, বিক্রয় হয়ে যাওয়া (পচা মাল সহজে বিকায় না); 2 (আল.) বিলিয়ে দেওয়া (ধর্মবোধ বিকিয়ে দেওয়া); 3 গৃহীত বা আদৃত হওয়া (কেবল নামেই বিকাবে না)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

বিকসিত

বিকশিত, বিকসিত [ bikaśita, bikasita ] বিণ. 1 বিকাশ লাভ করেছে এমন, উন্মীলিত; 2 প্রকাশিত (‘যৌবনবিকশিত’); 3 প্রস্ফুটিত, ফুল্ল (বিকশিত কুসুম)। [সং. বি + √ কশ্, √ কস্ + ত]।

বিকল্প

বিকল্প [ bikalpa ] বি. 1 পরিবর্তে কল্পনা; 2 বদলি, পক্ষান্তর, alternative (পরিশ্রমের বিকল্প নেই, প্রতি প্রশ্নের সঙ্গে বিকল্প প্রশ্ন আছে); 3 বিভিন্ন বা নানাপ্রকার কল্পনা; 4 সংশয়; 5 (ব্যাক.) নিয়মাবলি বা শব্দাদির একাধিক রূপ যেমন মাতুলানী ও মাতুলী; 6 (দর্শ.) বাস্তবে যা নেই, শুধু শব্দজন্য প্রতীতি, যেমন আকাশকুসুম। [সং. বি + কল্প]। বিকল্পিত বিণ. 1 বিকল্পযুক্ত; 2 বিপরীতরূপে কল্পিত; 3 সংশয়যুক্ত; 4 বিভাষিত বা বিভাষাযুক্ত।

বিকলা

বিকলা [ bikalā ] বি. (জ্যামি.) কলা অর্থাত্ মিনিটের ১/৬ অংশ, সেকেণ্ড, second (বি.প.)। [সং. বি + কলা]।

বিকলেন্দ্রিয়

বিকলাঙ্গ, বিকলেন্দ্রিয় বিণ. অঙ্গহীন বা প্রতিবন্ধ, বিকৃতাঙ্গ, অন্ধ বধির বা খঞ্জের মতো দেহের কোনো অঙ্গ নেই বা অঙ্গে ত্রুটি আছে এমন।