বিকাশ

বিকাশ, (অপ্র.) বিকাস [ bikāśa, (apra.) bikāsa ] বি. 1 প্রকাশ (দন্তবিকাশ); 2 উন্মেষ (ভাবের বিকাশ, প্রাণের বিকাশ); 3 বিস্তার, প্রসার (সভ্যতার বিকাশ, বুদ্ধির বিকাশ); 4 প্রস্ফুটন (পুষ্পের বিকাশ)। [সং. বি + √ কাশ্, √ কাস্ + অ]। বিকাশন বি. প্রকাশিতকরণ; উন্মীলন, প্রসারণ; প্রস্ফুটন। বিকাশশীল বিণ. অনুন্নত অবস্হা অতিক্রম করে উন্নতিসাধনে নিরত, উন্নয়নশীল (বিকাশশীল দেশের অর্থনীতি)। বিকাশিত, বিকাসিত বিণ. প্রকাশিত। বিকাশোন্মুখ বিণ. বিকশিত হওয়ার উপক্রম করেছে এমন।

বিকাল

বিকাল [ bikāla ] বি. বেলা শেষের সময় বা সন্ধ্যার পূর্ববর্তী দুই তিন ঘণ্টা সময়; অপরাহ্ন, দিনের শেষ দুই বা তিন প্রহরকাল। [সং. বি + কাল]।

বিকার্য

বিকার্য বিণ. 1 বিকারযোগ্য; 2 পরিবর্তনীয়।

বিকিরণ

বিকিরণ [ bikiraṇa ] বি. 1 বিভিন্ন দিকে বিস্তার বা বিক্ষেপ (আলোকরশ্মির বিকিরণ, শিক্ষার বিকিরণ); 2 ছড়ানো [সং. বি + √ কৃ + অন]। বিকীর্ণ বিণ. 1 ছড়ানো হয়েছে এমন (বিকীর্ণকেশা); 2 বিক্ষিপ্ত, বিস্তীর্ণ। বিকীর্যমান বিণ. বিকীর্ণ হচ্ছে এমন।

বিকিনি

বিকিনি [ bikini ] বি. (সাধারণত সমুদ্রবেলায় পরিধেয়) ইয়োরোপীয় স্ত্রীলোকের অতিহ্রস্ব পোশাকবিশেষ। [ইং. bikini]।

বিকশিত

বিকশিত, বিকসিত [ bikaśita, bikasita ] বিণ. 1 বিকাশ লাভ করেছে এমন, উন্মীলিত; 2 প্রকাশিত (‘যৌবনবিকশিত’); 3 প্রস্ফুটিত, ফুল্ল (বিকশিত কুসুম)। [সং. বি + √ কশ্, √ কস্ + ত]।

বিকশন

বিকশন [ bikaśana ] বি. বিকাশ, প্রকাশ। [সং. বি + √ কশ্ + অন]।

বিকল্পে

বিকল্পে [ bikalpē ] ক্রি-বিণ. 1 পক্ষান্তরে; 2 বদলি বা পরিবর্ত হিসাবে। [সং. বিকল্প + বাং. এ (৭মী বিভক্তি)]।

বিকল্পিত

বিকল্পিত বিণ. 1 বিকল্পযুক্ত; 2 বিপরীতরূপে কল্পিত; 3 সংশয়যুক্ত; 4 বিভাষিত বা বিভাষাযুক্ত।