বিকৃত

বিকৃত [ bikṛta ] বিণ. 1 বিকারপ্রাপ্ত, অস্বাভাবিক রূপপ্রাপ্ত বা অবস্হাপ্রাপ্ত (বিকৃত মন); 2 অযথার্থ (বিকৃত বর্ণনা); 3 শ্রীভ্রষ্ট (বিকৃত চেহারা); 4 বিকট (বিকৃত মূর্তি); 5 পচা (বিকৃত মাংস); 6 দোষযুক্ত (বিকৃত রুচি); 7 ব্যাধিগ্রস্ত (বিকৃতমস্তিষ্ক)। [সং. বি + √ কৃ + ত]। বিকৃতকণ্ঠ, বিকৃতস্বর বি. অস্বাভাবিক স্বর; ভাঙা গলা। ☐ বিণ. স্বর বিকৃত হয়েছে বা গলা ভেঙেছে এমন। বিকৃতমস্তিষ্ক বিণ. উন্মত্ত, পাগল। ☐ বি. বিকারগ্রস্ত মস্তিষ্ক। বিকৃতরুচি বি. কুরুচি। ☐ বিণ. অসুন্দর রুচিযুক্ত। বিকৃতি বি. বিকৃত ভাব বা অবস্হা, বিকার; রোগ।

বিকুলি

বিকুলি [ bikuli ] বি. ব্যাকুল ভাব, ব্যাকুলতা (আকুলিবিকুলি)। [সং. ব্যাকুল > বিকুল + বাং. ই]।

বিকীর্ণ

বিকীর্ণ বিণ. 1 ছড়ানো হয়েছে এমন (বিকীর্ণকেশা); 2 বিক্ষিপ্ত, বিস্তীর্ণ।

বিকি

বিকি [ biki ] বি. বিক্রয়, বেচা (বিকিকিনি)। [সং. বিক্রয়]। বিকিকিনি বি. বেচাকেনা।

বিকাশশীল

বিকাশশীল বিণ. অনুন্নত অবস্হা অতিক্রম করে উন্নতিসাধনে নিরত, উন্নয়নশীল (বিকাশশীল দেশের অর্থনীতি)।

বিকাশন

বিকাশন বি. প্রকাশিতকরণ; উন্মীলন, প্রসারণ; প্রস্ফুটন।