বিক্রয়
বিক্রয় [ bikraẏa ] বি. মূল্যের বিনিময়ে স্বত্ব বা অধিকার ত্যাগ, বেচা। [সং. বি + ক্রয়]। বিক্রয়কেন্দ্র বি. বিক্রয়ের স্হান। বিক্রয়পত্র বি. বিক্রয়সংক্রান্ত দলিল। বিক্রয়মূল্য বি. যে-মূল্যে বিক্রয় করা হবে। বিক্রয়যোগ্য বিণ. বিক্রয় করতে হবে বা বিক্রয় করা যেতে পারে বা বিক্রয় করা উচিত এমন। বিক্রয়লব্ধ বিণ. বিক্রয়ের ফলে পাওয়া গেছে এমন (বিক্রয়লব্ধ অর্থ)। বিক্রয়িক, বিক্রয়ী (-য়িন্), বিক্রেতা বিণ. বি. বিক্রয়কারী। স্ত্রী. বিক্রয়িকা, বিক্রয়িণী, বিক্রেত্রী। বিক্রীত বিণ. বিক্রয় করা হয়েছে এমন। বিক্রেয় বিণ. বিক্রয়যোগ্য; বিক্রয়সাধ্য বা বিক্রয় করা যায় এমন।
বিক্রমাব্দ
বিক্রমাব্দ [ bikramābda ] বি. বিক্রমাদিত্য কতৃক প্রবর্তিত সংবত্, বর্ষ। [সং. বিক্রম + অব্দ]।