বিক্ষোভ

বিক্ষোভ [ bikṣōbha ] বি. 1 আলোড়ন, চাঞ্চল্য (চিত্তবিক্ষোভ, প্রবৃত্তির বিক্ষোভ); 2 অস্হিরতা, সংক্ষোভ (তরঙ্গ বিক্ষোভ); 3 বিশেষ অসন্তোষ ও তজ্জনিত প্রতিবাদ-আন্দোলন (ছাত্রবিক্ষোভ)। [সং. বি + ক্ষোভ]। বিক্ষোভ প্রদর্শন বি. অসন্তোষ প্রকাশের জন্য সমবেতভাবে বিক্ষোভ দেখানো। বিক্ষোভ মিছিল বি. অসন্তোষ প্রকাশের জন্য একত্রে যাত্রা। বিক্ষোভ সমাবেশ বি. বিক্ষোভ দেখানোর জন্য জমায়েত।

বিক্ষেপ

বিক্ষেপ [ bikṣēpa ] বি. 1 ইতস্তত নিক্ষেপ; 2 যাপন (কালবিক্ষেপ); 3 চাঞ্চল্য, অস্হিরতা (চিত্তবিক্ষেপ)। [সং. বি + √ ক্ষিপ্ + অ]।

বিক্ষুব্ধ

বিক্ষুব্ধ [ bikṣubdha ] বিণ. 1 বিশেষ ক্ষোভযুক্ত, বিশেষ দুঃখিত (বিক্ষুব্ধ গোষ্ঠী, বিক্ষুব্ধ জনগণ); 2 বিচলিত, আলোড়িত, অস্হির, চঞ্চল (বিক্ষুব্ধ বন, বিক্ষুব্ধ সমুদ্র)। [সং. বি + ক্ষুব্ধ]।

বিক্ষিপ্ত

বিক্ষিপ্ত [ bikṣipta ] বিণ. 1 ইতস্তত নিক্ষিপ্ত বিচ্ছুরিত বা বিকীর্ণ; 2 এলোমেলো (বিক্ষিপ্ত আলোচনা); 3 অস্হির, অব্যবস্হিত (বিক্ষিপ্ত মন)। [সং. বি + √ ক্ষিপ্ + ত]। বি. বিক্ষেপ।

বিক্ষত

বিক্ষত [ bikṣata ] বিণ. বিশেষভাবে আহত বা আঘাতের ফলে ক্ষত (ক্ষতবিক্ষত)। [সং. বি + ক্ষত]।

বৈক্লব্য

বৈক্লব্য [ baiklabya ] বি. 1 কাতরতা, দুর্বলতা (ইন্দ্রিয়বৈক্লব্য); 2 বিমূঢ় ভাব, বিহ্বলতা, সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতা; 3 চিত্তচাঞ্চল্য। [সং. বিক্লব + য]। বৈক্লব্য বি. বিক্লব [ biklaba ] বিণ. 1 আচ্ছন্ন, বিহ্বল; 2 মোহান্ধ, মোহমুগ্ধ; 3 কাতর; 4 বিকল। [সং. বি + √ ক্লব্ (ভয়) + অ]।

বিক্লব

বিক্লব [ biklaba ] বিণ. 1 আচ্ছন্ন, বিহ্বল; 2 মোহান্ধ, মোহমুগ্ধ; 3 কাতর; 4 বিকল। [সং. বি + √ ক্লব্ (ভয়) + অ]। বি. বৈক্লব্য।