বিগতশ্রী

বিগতশ্রী বিণ. 1 শ্রীহীন; 2 সৌন্দর্য নষ্ট হয়েছে এমন।

বিগতযৌবন

বিগতযৌবন বিণ. যার যৌবন অতিক্রান্ত হয়েছে, যৌবন পার হয়ে গেছে এমন।

বিগতভী

বিগতভী বিণ. 1 যার ভয় দূর হয়েছে; 2 নির্ভীক।

বিগলিত

বিগলিত বিণ. 1 সম্পূর্ণরূপে গলিত বা দ্রবীভূত (ভাবে বিগলিত, স্নেহরসে বিগলিত); 2 বিশেষভাবে ক্ষরিত বা নিঃসৃত (বিগলিত অশ্রু); 3 স্খলিত (বিগলিতবসনা); 4 নষ্ট, পচা (বিগলিত শব)।

বিগলন

বিগলন [ bigalana ] বি. 1 বিগলিত হওয়া, গলে যাওয়া, দ্রবণ; 2 ক্ষরণ; 3 স্খলন। [সং. বি + গলন]। বিগলিত বিণ. 1 সম্পূর্ণরূপে গলিত বা দ্রবীভূত (ভাবে বিগলিত, স্নেহরসে বিগলিত); 2 বিশেষভাবে ক্ষরিত বা নিঃসৃত (বিগলিত অশ্রু); 3 স্খলিত (বিগলিতবসনা); 4 নষ্ট, পচা (বিগলিত শব)। বিগলিত চিত্তে ক্রি-বিণ. ভাবে বা আবেগে গদগদ হয়ে।

বিগর্হিত

বিগর্হিত [ bigarhita ] বিণ. 1 অতিশয় নিন্দিত বা তিরস্কৃত; 2 নিষিদ্ধ; 3 বিশেষ কলঙ্কজনক বা নিন্দাজনক (বিগর্হিত আচরণ); 4 দূষিত। [সং. বি + গর্হিত]। তু. গর্হিত।

বিগর্হণ

বিগর্হণ [ bigarhaṇa ] বি. 1 অপবাদ, কলঙ্ক, নিন্দা; 2 তিরস্কার। [সং. বি + √ গর্হ্ + অন]। বিণ. বিগর্হিত।

বিগম

বিগম [ bigama ] বি. 1 অপগম, প্রস্হান; চলে যাওয়া 2 অবসান (দিবসবিগম); 3 নাশ; 4 নিবৃত্তি। [সং. বি + √ গম্ + অ]।

বিখাউজ

বিখাউজ [ bikhāuja ] বি. হাজা বা ওইজাতীয় চর্মরোগ। [তু. সং. খর্জু]।