বিঘট্টন

বিঘট্টন [ bighaṭṭana ] বি. 1 একটি চলন্ত বস্তুর সঙ্গে আর একটির সংঘর্ষ; 2 প্রবল আলোড়ন; 3 ঘর্ষণ; 4 খুব জোরে ঘাঁটা। [সং. বি + √ ঘট্ট্ + অন]। বিণ. বিঘট্টিত।

বিঘটিত

বিঘটিত বিণ. 1 বিশ্লেষিত; 2 ব্যাহত; 3 বিশেষরূপে রচিত; 4 বিকশিত; 5 এলোমেলোভাবে ঘটেছে এমন। ☐ বি. (ব্রজ.) বিপরীত বা মন্দ ঘটনা, অনিষ্ট (‘এ বিঘটিত বিহি নিরমাণ’: বিদ্যা)।

বিঘটন

বিঘটন [ bighaṭana ] বি. 1 বিশ্লেষণ, analysis; 2 ব্যাঘাত; 3 বিরোধ; 4 অনিষ্ট, ক্ষতি (অঘটন-বিঘটন); 5 বিকাশ; 6 অশুভ বা অশান্তিজনক ঘটনা। [সং. বি + √ ঘট্ + অন]। বিঘটিত বিণ. 1 বিশ্লেষিত; 2 ব্যাহত; 3 বিশেষরূপে রচিত; 4 বিকশিত; 5 এলোমেলোভাবে ঘটেছে এমন। ☐ বি. (ব্রজ.) বিপরীত বা মন্দ ঘটনা, অনিষ্ট (‘এ বিঘটিত বিহি নিরমাণ’: বিদ্যা)।

বিগ্রহ

বিগ্রহ [ bigraha ] বি. 1 দেবতার মূর্তি, দেবপ্রতিমা (বিগ্রহসেবা); 2 যুদ্ধ (সন্ধি-বিগ্রহ); 3 দেহ; 4 কলহ, বিবাদ; 5 বিভাগ; 6 বিস্তার; 7 (ব্যাক.) সমাসের অর্থবোধক বাক্য, ব্যাসবাক্য। [সং. বি + √ গ্রহ্ + অ]।

বিগ্ন

বিগ্ন [ bigna ] বিণ. 1 উদ্বিগ্ন, উত্কণ্ঠিত; 2 ভীত। [সং. √ বিজ্ + ত]।

বিগুণ

বিগুণ [ biguṇa ] বিণ. 1 গুণহীন, সদ্গুণ নেই এমন (স্বধর্ম বিগুণ হলেও আদরণীয়); 2 বিকৃত; 3 প্রতিকূল (‘বিধি বিগুণ আমায়’: কৃত্তি); 4 জ্যাশূন্য। ☐ বি. ক্ষতি, অপকার (এ আপনার কোনো বিগুণ করবে না)। [সং. বি + গুণ]।

বিঘাত

বিঘাত [ bighāta ] বি. 1 আঘাত (আঘাত-বিঘাত, শরবিঘাত); 2 বিনাশ, হত্যা, ধ্বংস; 3 নিবারণ, নিরাকরণ; 4 ব্যাঘাত, বাধাবিঘ্ন। [সং. বি + √ হন্ + অ]। বিঘাতক, বিঘাতী (-তিন্) বিণ. 1 বিনাশকারী (প্রাণবিঘাতক); 2 আঘাত করে এমন; 3 বাধাজনক, বিঘ্নকর; 4 নিবারক।

বিগতার্তবা

বিগতার্তবা [ bigatārtabā ] বিণ. (স্ত্রী.) যার রজঃ নিবৃত্ত বা বন্ধ হয়েছে, নিবৃত্তরজস্বা। [সং. বিগত + আর্তব (রজঃ) + আ]।

বিগতস্পৃহ

বিগতস্পৃহ বিণ. 1 আকাঙ্ক্ষা বা বাসনা দূর হয়েছে এমন; 2 নিস্পৃহ।