বিঘোষিত

বিঘোষিত বিণ. সর্বত্র বা ব্যাপকভাবে ঘোষিত বা প্রচারিত।

বিঘোষণ

বিঘোষণ [ bighōṣaṇa ] বি. বিশেষভাবে ঘোষণা বা প্রচার; ব্যাপক প্রচার। [সং. বি + √ ঘুষ্ + অন]। বিঘোষিত বিণ. সর্বত্র বা ব্যাপকভাবে ঘোষিত বা প্রচারিত।

বিঘূর্ণিত

বিঘূর্ণিত বিণ. 1 বিশেষভাবে ঘূর্ণিত হয়েছে বা হচ্ছে এমন; 2 বিশেষভাবে আন্দোলিত বা সংক্ষুব্ধ (বিঘূর্ণিত সমুদ্র)।

বিঘূর্ণন

বিঘূর্ণন [ bighūrṇana ] বি. বিশেষভাবে ঘূর্ণন বা ঘোরা। [সং. বি + ঘূর্ণন]। বিঘূর্ণিত বিণ. 1 বিশেষভাবে ঘূর্ণিত হয়েছে বা হচ্ছে এমন; 2 বিশেষভাবে আন্দোলিত বা সংক্ষুব্ধ (বিঘূর্ণিত সমুদ্র)।

বিঘাতী

বিঘাতক, বিঘাতী (-তিন্) বিণ. 1 বিনাশকারী (প্রাণবিঘাতক); 2 আঘাত করে এমন; 3 বাধাজনক, বিঘ্নকর; 4 নিবারক।

বিঘাতক

বিঘাতক, বিঘাতী (-তিন্) বিণ. 1 বিনাশকারী (প্রাণবিঘাতক); 2 আঘাত করে এমন; 3 বাধাজনক, বিঘ্নকর; 4 নিবারক।

বিঘা

বিঘা [ bighā ] বি. ভূমির পরিমাণবিশেষ, কুড়ি কাঠা বা ১৪৪ বর্গফুট পরিমাণ। [প্রাকৃ. বিগ্গহ < সং. বিগ্রহ]। বিঘাকালি বি. বিঘার হিসাবে জমির পরিমাণ।

বিঘত

বিঘত [ bighata ] বি. হাতের চেটো প্রসারিত করলে বৃদ্ধাঙ্গলির ডগা থেকে কনিষ্ঠার ডগা পর্যন্ত মাপ, আধহাত বা দ্বাদশ অঙ্গুলি পরিমাণ। [প্রাকৃ. বিহত্থি < সং. বিতস্তি]।

বিঘট্টিত

বিঘট্টিত বিণ. বিঘট্টন [ bighaṭṭana ] বি. 1 একটি চলন্ত বস্তুর সঙ্গে আর একটির সংঘর্ষ; 2 প্রবল আলোড়ন; 3 ঘর্ষণ; 4 খুব জোরে ঘাঁটা। [সং. বি + √ ঘট্ট্ + অন]।