বিচক্ষণ

বিচক্ষণ [ bicakṣaṇa ] বিণ. 1 সুবিবেচক (বিচক্ষণ সমালোচক); 2 জ্ঞানী, বিদ্বান, পণ্ডিত; 3 অভিজ্ঞ; 4 দূরদর্শী; 5 কর্মকুশল, দক্ষ (বিচক্ষণ কর্মচারী)। [সং. বি + √ চক্ষ্ + অন]। বিচক্ষণতা বি. সুবিবেচনা; পাণ্ডিত্য; অভিজ্ঞতা; দক্ষতা।

বিচ

বিচ [ bica ] বি. মধ্য। ☐ ক্রি-বিণ. মধ্যে। [হি. বিচ]।

বিঘ্নিত

বিঘ্নিত বিণ. বাধাপ্রাপ্ত; প্রতিহত (শান্তি বিঘ্নিত হওয়া, অগ্রগতি বিঘ্নিত হওয়া)।

বিঘ্নহর

বিঘ্ননাশন, বিঘ্নবিনাশন, বিঘ্নহর, বিঘ্নহারী (-হারিন্) বিণ. বিঘ্ন দূরকারী। ☐ বি. সিদ্ধিদাতা গণেশ।

বিঘ্নবিনাশন

বিঘ্ননাশন, বিঘ্নবিনাশন, বিঘ্নহর, বিঘ্নহারী (-হারিন্) বিণ. বিঘ্ন দূরকারী। ☐ বি. সিদ্ধিদাতা গণেশ।

বিঘ্ননাশন

বিঘ্ননাশন, বিঘ্নবিনাশন, বিঘ্নহর, বিঘ্নহারী (-হারিন্) বিণ. বিঘ্ন দূরকারী। ☐ বি. সিদ্ধিদাতা গণেশ।

বিঘ্নকারী

বিঘ্নকর, বিঘ্নকারী (-রিন্) বিণ. বাধাজনক; বাধা সৃষ্টি করে এমন। ☐ বি. সিদ্ধিদাতা গণেশ।

বিঘ্নকর

বিঘ্নকর, বিঘ্নকারী (-রিন্) বিণ. বাধাজনক; বাধা সৃষ্টি করে এমন।

বিঘ্ন

বিঘ্ন [ bighna ] বি. 1 বাধা, ব্যাঘাত, প্রতিবন্ধ; 2 বিপদ। [সং. বি + √ হন্ + অ]। বিঘ্নকর, বিঘ্নকারী (-রিন্) বিণ. বাধাজনক; বাধা সৃষ্টি করে এমন। বিঘ্ননাশন, বিঘ্নবিনাশন, বিঘ্নহর, বিঘ্নহারী (-হারিন্) বিণ. বিঘ্ন দূরকারী। ☐ বি. সিদ্ধিদাতা গণেশ। বিঘ্নপূর্ণ, বিঘ্নময় বিণ. বাধাজনক, বিঘ্নসংকুল। বিঘ্নসংকুল বিণ. বাধাবিঘ্নযুক্ত, বিঘ্নপূর্ণ। বিঘ্নিত বিণ. বাধাপ্রাপ্ত; প্রতিহত (শান্তি বিঘ্নিত হওয়া, অগ্রগতি বিঘ্নিত হওয়া)।