বিচার
বিচার [ bicāra ] বি. 1 ভেবেচিন্তে দেখা, বিবেচনা (ব্যাপারটা তোমার বিচারের উপরই ছেড়ে দিলাম); 2 যুক্তি প্রয়োগের দ্বারা স্বরূপনির্ণয়; 3 সিদ্ধান্তে উপনীত হওয়া, মীমাংসা, নিষ্পত্তি; 4 সত্য-মিথ্যা, হার-জিত, ন্যায় অন্যায় প্রভৃতি নিরূপণ; 5 রায় (আদালতের বিচার); 6 শুচিতার বাতিক, অতিরিক্ত বাছ (এঁটোর বিচার)। [সং. বি + √ চর্ + অ]। বিচারক, বিচারকর্তা (-র্তৃ), বিচারপতি বি. যিনি বিচার করেন; জজ। বিচারক্ষম বিণ. সুবিচার করতে সমর্থ। বিচারণ, বিচারণা বি. 1 বিচারকার্য; 2 বিবেচনা। বিচারণীয়, বিচার্য বিণ. যুক্তির দ্বারা নিরুপণীয়; নির্ণয় বা বিচার করতে হবে এমন, বিবেচ্য (বিচার্য বিষয়)। বিচারফল বি. বিচারকের রায় বা সিদ্ধান্ত। বিচারবিবেচনা বি. বিশেষভাবে চিন্তা ও বিচার। বিচারবিহীন,...
বিচলিত
বিচল, বিচলিত [ bicala, bicalita ] বিণ. 1 অস্হির, চঞ্চল (দুঃখে বিচলিত, বিচলিত মন, কর্তব্যে অবিচল); 2 আন্দোলিত, আলোড়িত; 3 স্খলিত, ভ্রষ্ট (ধর্মপথ থেকে বিচলিত হওয়া); 4 স্হানচ্যুত। [সং. বি + √ চল্ + অ, ত]। স্ত্রী. বিচলা, বিচলিতা। বিচলন বি. 1 অস্হিরতা, চঞ্চলতা; 2 আলোড়ন; 3 স্খলন; 4 এক স্হান থেকে অন্য স্হান সরে যাওয়া।
বিচল