বিচেষ্টিত

বিচেষ্টিত1 [ bicēṣṭita1 ] বিণ. চেষ্টাহীন, উদ্যমহীন। [সং. বি + চেষ্টিত]। বিচেষ্টিত2 [ bicēṣṭita2 ] বি. 1 বিশেষ চেষ্টা; 2 অনুষ্ঠিত কর্ম। ☐ বিণ. অন্বেষিত, খোঁজা হয়েছে এমন। [সং. বি + √ চেষ্ট্ + ত]।

বিচেষ্ট

বিচেষ্ট [ bicēṣṭa ] বিণ. চেষ্টাহীন, উদ্যমহীন। [সং. বি + চেষ্টা]।

বিচেয়

বিচেয় [ bicēẏa ] বিণ. 1 সংগ্রহযোগ্য; 2 অন্বেষণ বা সন্ধান করার যোগ্য। [সং. বি + √ চি + য]।

বিচেতন

বিচেতন [ bicētana ] বিণ. অচেতন, চেতনাহীন। [সং. বি + চেতন]।

বিচূর্ণন

বিচূর্ণন বি. উত্তমরূপে চূর্ণীকরণ, trituration (বি.প.)।

বিচূর্ণিত

বিচূর্ণ, বিচূর্ণিত [ bicūrṇa, bicūrṇita ] বিণ. বিশেষভাবে বা ভালোভাবে গুঁড়ো করা হয়েছে এমন। [সং. বি + চূর্ণ, চূর্ণিত]। বিচূর্ণন বি. উত্তমরূপে চূর্ণীকরণ, trituration (বি.প.)।

বিচূর্ণ

বিচূর্ণ, বিচূর্ণিত [ bicūrṇa, bicūrṇita ] বিণ. বিশেষভাবে বা ভালোভাবে গুঁড়ো করা হয়েছে এমন। [সং. বি + চূর্ণ, চূর্ণিত]। বিচূর্ণন বি. উত্তমরূপে চূর্ণীকরণ, trituration (বি.প.)।

বিচিন্ত্যমান

বিচিন্ত্যমান বিণ. বিশেষবাবে চিন্তা করা বা বিবেচিত হচ্ছে এমন।

বিচিত্রিতা

বিচিত্রিতা স্ত্রী. বিচিত্রিত বিণ. বিচিত্র করা হয়েছে এমন; নানা বর্ণে রঞ্জিত।

বিচিত্রিত

বিচিত্রিত বিণ. বিচিত্র করা হয়েছে এমন; নানা বর্ণে রঞ্জিত। স্ত্রী. বিচিত্রিতা।