বিচ্ছুরণ

বিচ্ছুরণ [ bicchuraṇa ] বি. 1 (বিজ্ঞা.) আলোকরশ্মির বিভিন্ন বর্ণে বিশ্লেষণ বা বিকিরণ, dispersion (বি.প.); 2 (সং.) অনুলেপন; 3 অনুরঞ্জন। [সং. বি + √ ছুর্ + অন]। বিচ্ছুরিত বিণ. 1 বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট, বিকীর্ণ; 2 অনুলেপিত; 3 রঞ্জিত।

বিচ্ছু

বিচ্ছু [ bicchu ] বি. 1 কাঁকড়া বিছে; 2 বিছে; 3 (কথ্য) অতি ধূর্ত ও অনিষ্টকারী লোক; 4 অতি দুরন্ত শিশু। [হি. বিচ্ছু < প্রাকৃ. বিচ্ছা]।

বিচ্ছিরি

বিচ্ছিরি [ bacchiri ] বিণ. বিশ্রী -র কথ্য রূপকদর্য, অশোভন, অবাঞ্ছিত। [< সং. বিশ্রী]।

বিচ্ছিন্নতাবাদী

বিচ্ছিন্নতাবাদী বি. বিণ. উক্ত মত বাদে বিশ্বাসী কিংবা উক্ত ধরনের কার্যকলাপে লিপ্ত।

বিচ্ছিন্নতাবাদ

বিচ্ছিন্নতাবাদ বি. বিভেদপন্হা, ঐক্য বা সংহতি বিনষ্টকারী পন্থা বা মতবাদ।

বিচ্ছিন্না

বিচ্ছিন্না স্ত্রী. বিচ্ছিন্ন [ bicchinna ] বিণ. 1 সম্পূর্ণ পৃথক বা ভিন্ন (দু-তিনটি বিচ্ছিন্ন ঘটনা); 2 সম্পর্কশূন্য (সংসার থেকে বিচ্ছিন্ন, দল থেকে বিচ্ছিন্ন); 3 বিযুক্ত, বিভক্ত (বিচ্ছিন্ন অংশদুটিকে জোড়া হল)। [সং. বি + ছিন্ন]।

বিচ্ছিন্নতা

বিচ্ছিন্নতা বি. বিচ্ছিন্ন [ bicchinna ] বিণ. 1 সম্পূর্ণ পৃথক বা ভিন্ন (দু-তিনটি বিচ্ছিন্ন ঘটনা); 2 সম্পর্কশূন্য (সংসার থেকে বিচ্ছিন্ন, দল থেকে বিচ্ছিন্ন); 3 বিযুক্ত, বিভক্ত (বিচ্ছিন্ন অংশদুটিকে জোড়া হল)। [সং. বি + ছিন্ন]।

বিচ্ছিন্ন

বিচ্ছিন্ন [ bicchinna ] বিণ. 1 সম্পূর্ণ পৃথক বা ভিন্ন (দু-তিনটি বিচ্ছিন্ন ঘটনা); 2 সম্পর্কশূন্য (সংসার থেকে বিচ্ছিন্ন, দল থেকে বিচ্ছিন্ন); 3 বিযুক্ত, বিভক্ত (বিচ্ছিন্ন অংশদুটিকে জোড়া হল)। [সং. বি + ছিন্ন]। বি. বিচ্ছিন্নতা। স্ত্রী. বিচ্ছিন্না। বিচ্ছিন্নতাবাদ বি. বিভেদপন্হা, ঐক্য বা সংহতি বিনষ্টকারী পন্থা বা মতবাদ। বিচ্ছিন্নতাবাদী বি. বিণ. উক্ত মত বাদে বিশ্বাসী কিংবা উক্ত ধরনের কার্যকলাপে লিপ্ত।

বিচ্ছিত্তি

বিচ্ছিত্তি [ bicchitti ] বি. 1 বিচ্ছেদ; 2 বিনাশ, নাশ; 3 নারীর বেশবিন্যাস; 4 নারীর অঙ্গরাগ; 5 বৈচিত্র্য। [সং. বি + √ ছিদ্ + তি]।

বিচ্ছায়

বিচ্ছায় [ bicchāẏa ] বি. ছায়াহীনতা, ছায়ার অভাব। ☐ বিণ. ছায়াহীন (বিচ্ছায় প্রান্তর)। [সং. বি + ছায়া]।