বিছুরা

বিছুরা, বিছুরানো [ bichurā, bichurānō ] ক্রি. (ব্রজ.) 1 বিস্মৃত হওয়া; 2 ত্যাগ করা। [< সং. বি + √ স্মৃ]।

বিছুটি

বিছুটি [ bichuṭi ] বি. ছোটো বুনো গাছবিশেষ যা শরীরে লাগামাত্র চুলকায় ও জ্বালা করে। [সং. বৃশ্চিকালী-তু. ওড়ি. বিছু-আতি]।

বিছানা

বিছানা [ bichānā ] বি. শয্যা। [বিছা2 দ্র]।

বিছানো

বিছানো ক্রি. বি. 1 বিস্তার করা, পাতা (মাদুর বিছানো); 2 ছড়ানো, বিন্যস্ত করা (কাঁকর বিছানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে (কাঁকর বিছানো পথ)।

বিছা

বিছা1 [ bichā1 ] বি. 1 বৃশ্চিক, বিছে; 2 বিছেহার, কণ্ঠভূষণবিশেষ। [প্রাকৃ. বিচ্ছা < সং. বৃশ্চিক]। বিছা2 [ bichā2 ] ক্রি. বিছানো (চাদর বিছাও)। [< সং. বি +√ স্তৃ + বাং. আ-তু. হি. বিস্তারা]। বিছানো ক্রি. বি. 1 বিস্তার করা, পাতা (মাদুর বিছানো); 2 ছড়ানো, বিন্যস্ত করা (কাঁকর বিছানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে (কাঁকর বিছানো পথ)।

বিচ্ছেদকামী

বিচ্ছেদকামী বিণ. বিভেদ বা পার্থক্য বা বিচ্ছিন্নতা কামনা করে এমন।

বিচ্ছেদকাতর

বিচ্ছেদকাতর, বিচ্ছেদক্লিষ্ট বিণ. বিরহে বা ছাড়াছাড়ি হওয়ায় কাতর।

বিচ্ছেদ

বিচ্ছেদ [ bicchēda ] বি. 1 বিয়োগ, বিরহ, ছাড়াছাড়ি (স্বজনবিচ্ছেদ, বিচ্ছেদব্যথা); 2 বিভেদ, পার্থক্য; 3 বিরতি; 4 বিশ্লেষণ (সন্ধিবিচ্ছেদ)। [সং. বি + √ ছিদ্ + অ]। বিচ্ছেদকাতর, বিচ্ছেদক্লিষ্ট বিণ. বিরহে বা ছাড়াছাড়ি হওয়ায় কাতর। বিচ্ছেদকামী বিণ. বিভেদ বা পার্থক্য বা বিচ্ছিন্নতা কামনা করে এমন। বিচ্ছেদন বি. পৃথক্করণ। বিচ্ছেদমূলক বিণ. 1 পার্থক্য করে এমন; 2 ঐক্য বা সংহতি বিনষ্ট করে এমন।

বিচ্ছুরিত

বিচ্ছুরিত বিণ. 1 বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট, বিকীর্ণ; 2 অনুলেপিত; 3 রঞ্জিত।