ব বিচ্যুতি বিচ্যুতি বি. 1 স্খলন, চ্যুতি (নীতি থেকে বিচ্যুতি); 2 ত্রুটি, অপরাধ (ত্রুটিবিচ্যুতি); 3 বিচ্ছিন্ন হওয়া।
ব বিচ্যুত বিচ্যুত [ bicyuta ] বিণ. 1 স্খলিত (নীতি থেকে বিচ্যুত, কর্তব্য থেকে বিচ্যুত); 2 পতিতি, ভ্রষ্ট (সমাজ থেকে বিচ্যুত)। [সং. বি + √ চ্যু + ত]। বিচ্যুতি বি. 1 স্খলন, চ্যুতি (নীতি থেকে বিচ্যুতি); 2 ত্রুটি, অপরাধ (ত্রুটিবিচ্যুতি); 3 বিচ্ছিন্ন হওয়া।
ব বিজন বিজন [ bijana ] বিণ. জনহীন, নির্জন, নিভৃত (‘রাজার বিজন কানন-মাঝারে’: রবীন্দ্র)। ☐ বি. জনহীন স্হান (‘আমি কেন একলা বসে এই বিজনে’: রবীন্দ্র)। [সং. বি + জন]। বিজনবাসী (-সিন্) বিণ. নিরালায় বা জনহীন স্হানে বসবাসকারী।
ব বিজড়িত বিজড়িত [ bijaḍ়ita ] বিণ. 1 যুক্ত (স্মৃতিবিজড়িত); 2 বিশেষভাবে বা বিশ্রীরকম জড়িয়ে গেছে এমন। [সং. বি + জড়িত]।
ব বিছুরানো বিছুরা, বিছুরানো [ bichurā, bichurānō ] ক্রি. (ব্রজ.) 1 বিস্মৃত হওয়া; 2 ত্যাগ করা। [< সং. বি + √ স্মৃ]।