বিজেতা

বিজয়ী (-য়িন্), বিজেতা (-তৃ) বিণ. জয়লাভকারী। স্ত্রী. বিজয়িনী, বিজেত্রী।

বিজয়ী

বিজয়ী (-য়িন্), বিজেতা (-তৃ) বিণ. জয়লাভকারী। স্ত্রী. বিজয়িনী, বিজেত্রী।

বিজয়

বিজয় [ bijaẏa ] বি. 1 জয়, জিত, প্রতিপক্ষকে পরাজিত বা দমিত করা; 2 সাফল্য; 3 (প্রা. বাং.) গমন, প্রস্হান (‘গঙ্গাতীরে দেবী করিলা বিজয়’: চৈ. ভা.)। [সং. বি + জয়]। বিজয়কেতন বি. জয়পতাকা। বিজয়গর্ব বি. জয়লাভের জন্য গর্ব। বিজয়দৃপ্ত বিণ. জয়লাভের ফলে গর্বিত। বিজয়লক্ষ্মী বি. জয়ের অধিষ্ঠাত্রী দেবী। বিজয়স্তম্ভ বি. বিজয় বা জয়লাভের স্মারক হিসাবে নির্মিত স্তম্ভ বা মিনার। বিজয়ী (-য়িন্), বিজেতা (-তৃ) বিণ. জয়লাভকারী। স্ত্রী. বিজয়িনী, বিজেত্রী। বিজয়োতসব (বিজয়োত্সব, বিজয়োৎসব) বি. 1 জয়লাভ উপলক্ষ্যে উত্সব [বিজয় + উত্সব]; 2 বিজয়াদশমীর উত্সব [বিজয়া + উত্সব]। বিজয়োন্মত্ত বিণ. জয়ের আনন্দে পাগলপ্রায়। বিজিত বিণ. 1 পরাজিত (বিজিত শত্রু); 2 জয় করে নেওয়া...

বিজবিজ

বিজ-বিজ [ bija-bija ] বি. অব্য. বহু ক্ষুদ্র কীটের সমাবেশের ভাব প্রকাশক, গিজগিজ, থিকথিক (পোকা বিজবিজ করছে)। [ধ্বন্যা.]।

বিজন্মা

বিজন্মা [ bijanmā ] (-ন্মন্) বিণ. যার জন্মের ঠিক নেই, জারজ, বেজন্মা। [সং. বি + জন্মন্]।

বিজনি

বিজনি, (বর্জি.) বিজনী [ bijani, (barji.) bijanī ] বি. হাতপাখা (‘বেহুলা বিজনী বুনিল’: বি. গু)। [সং. ব্যজনী]।

বিজনন

বিজনন [ bijanana ] বি. 1 জন্মদান, প্রসব; 2 উত্পত্তি। [সং. বি + √ জন্ + অন]।

বিজনবাসী

বিজনবাসী (-সিন্) বিণ. নিরালায় বা জনহীন স্হানে বসবাসকারী।