বিজয়া
বিজয়া [ bijaẏā ] বি. 1 দুর্গাদেবী; 2 দুর্গার জনৈকা সখী (মতান্তরে কন্যা); 3 বিজয়াদশমী; 4 দুর্গার গান (বিজয়া গাওয়ার দল); 5 সিদ্ধি বা ভাং। [সং. বি + জয় + আ (স্ত্রী)]। বিজয়াদশমী বি. যে তিথিতে দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিজয়াসংগীত বি. পার্বতী বা উমার আশ্বিন মাসে পিতৃগৃহে যাওয়ার বেদনা অবলম্বনে রচিত গান।