বিজিগীষা

বিজিগীষা [ bijigīṣā ] বি. বিজয়লাভের ইচ্ছা, জয়কামনা, জয়লিপ্সা। [সং. বি + √ জি + সন্ + অ + আ]। বিজিগীষু বিণ. বিজয়লাভে ইচ্ছুক।

বিজারণ

বিজারণ [ bijāraṇa ] বি. লঘূকরণ, রিডাকশন, reduction (বি.প.)। [সং. বি + জারণ]।

বিজাতীয়তা

বিজাতীয়তা বি. বিজাতীয় [ bijātīẏa ] বিণ. 1 অন্য বা ভিন্ন জাতিসম্বন্ধীয় (বিজাতীয় ভাষা, বিজাতীয় বেশভূষা); 2 অন্যরকম, ভিন্নরকম; 3 (বাং.) উত্কট, অদ্ভুত, বিসদৃশ (বিজাতীয় ধরনধারণ, বিজাতীয় নেশা)। [সং. বিজাতি + ঈয়]।

বিজাতীয়

বিজাতীয় [ bijātīẏa ] বিণ. 1 অন্য বা ভিন্ন জাতিসম্বন্ধীয় (বিজাতীয় ভাষা, বিজাতীয় বেশভূষা); 2 অন্যরকম, ভিন্নরকম; 3 (বাং.) উত্কট, অদ্ভুত, বিসদৃশ (বিজাতীয় ধরনধারণ, বিজাতীয় নেশা)। [সং. বিজাতি + ঈয়]। বি. বিজাতীয়তা।

বিজাতি

বিজাতি [ bijāti ] বি. ভিন্ন বা অন্য জাতি। [সং. বি (ভিন্ন) + জাতি]।

বিজাত

বিজাত [ bijāta ] বিণ. জারজ, বেজন্মা, বেজাত। [সং. বি (বিরুদ্ধ) + জাত (উত্পন্ন)]।

বিজল্পিত

বিজল্পিত বিণ. বিশেষভাবে জল্পনা বা গল্পগুজব করা হয়েছে এমন (পরিহাস-বিজল্পিত)।

বিজল্প

বিজল্প [ bijalpa ] বি. 1 বিশেষ জল্পনা বা কথিত বচন; 2 প্রলাপবাক্য। [সং. বি + √ জল্প্ + অ]। বিজল্পিত বিণ. বিশেষভাবে জল্পনা বা গল্পগুজব করা হয়েছে এমন (পরিহাস-বিজল্পিত)।

বিজলিবাতি

বিজলিবাতি বি. বিদ্যুতের সাহায্যে জ্বালানো বাতি, electric light.

বিজলি

বিজলি, (বর্জি.) বিজলী [ bijali, (barji.) bijalī ] বি. 1 বিদ্যুত্, তড়িত্; 2 বৈদ্যুতিক বাতি। [প্রাকৃ. বিজ্জুলী < সং. বিদ্যুত্-তু. সাঁও. বিজলি]। বিজলিবাতি বি. বিদ্যুতের সাহায্যে জ্বালানো বাতি, electric light.